By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | শীতকাল | সকাল ৮:৫৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মোরসালিনের গোলে ২২ বছর পর বাংলাদেশের ভারত বধ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > মোরসালিনের গোলে ২২ বছর পর বাংলাদেশের ভারত বধ
খেলাজনপথজাতীয়লিড

মোরসালিনের গোলে ২২ বছর পর বাংলাদেশের ভারত বধ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/১৮ at ১০:৪৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

সবশেষ ২০০৩ সালের জানুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। এরপর গত ২২ বছর ধরে ভারতের বিপক্ষে জয় খরায় ভুগছিল বাংলাদেশ। হামজা চৌধুরী, শমিত সোমদের কল্যাণে অবশেষে সে দীর্ঘ অপেক্ষার পর অবসান হলো। ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিলো বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতকে ১-০ গোলে হারালো বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন শেখ মোরসালিন। গোল না করলেও এদিন বাকি সব দায়িত্ব-ই পালন করেছেন হামজা দেওয়ান চৌধুরী।

এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন আগেই শেষ বাংলাদেশের। তবে ভারতের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ-ই ছিল লাল সবুজদের জন্য। কারণ গত ২২ বছর ধরে এ দলটির বিপক্ষে জিততে পারছিল না তারা। মাঝে ১০ ম্যাচের মধ্যে ৬টি ড্র করলেও হেরেছিল ৪ ম্যাচে। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে গত ২৫ মার্চে শিলংয়ে গোলশূন্য ড্র করেছিল দুদল।

ওই ম্যাচেও জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে একাধিক গোল মিস করে হতাশ করেছিল আক্রমণভাগের ফুটবলাররা। আজকে অবশ্য সে হতাশা কেটেছে ম্যাচের শুরুতেই। দারুণ এক পাল্টা আক্রমণে দলকে লিড এনে দিয়েছিলেন রাকিব হোসেন ও শেখ মোরসালিন জুটি। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন। তাতে ১১তম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। আর এ গোলেই শেষ পর্যন্ত জয় পায় লাল সবুজরা। অবশ্য ম্যাচের বাকি সময়টা এ লিড ধরে রাখতে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘাম ঝরিয়ে গেছেন হামজা। তার রক্ষণ কৌশলে বেশ কয়েকবার গোল হজম থেকে রক্ষা পায় বাংলাদেশ।

ম্যাচের ৩১তম মিনিটের কথাই ধরা যাক। গোলরক্ষক মিতুল মারমার ভুলে গোল হজম করতে বসেছিল স্বাগতিকরা। মিতুল বার ছেড়ে অনেকটা বাইরে চলে গিয়েছিলেন। বক্সের ঠিক বাইরে থেকে সে সুযোগে শট নিয়েছিলেন ভারতীয় মিডফিল্ডার লালিয়ানজুয়ালা। তবে বল লক্ষ্যে পৌঁছানোর আগে হেডের সাহায্যে ক্লিয়ার করেন হামজা। রক্ষা পায় বাংলাদেশ।

এর মধ্যে ৩৪তম মিনিটে তপু বর্মণের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। রেফারি তপু ও বিক্রম, দুজনকেই হলুদ কার্ড দেখান। ৪৪তম মিনিটে বাংলাদেশকে প্রায় দ্বিতীয় গোলটি এনেই দিয়েছিলেন হামজা। কিন্তু বক্সের ঠিক বাইরে থেকে তার নেয়া জোরালো শটটি অল্পের জন্য জালে জড়ায়নি। শেষমেশ ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে টানা আক্রমণ চালাতে থাকে ভারত। প্রথমার্ধে আক্রমণে ধার থাকার পরও কোচ হাভিয়ের কাবরেরা বিরতির পর রক্ষণাত্মক খেলার কৌশল সাজান। তাতে ঘন ঘন আক্রমণের সুযোগ পেয়ে যায় ভারত। তবে হামজা এবং তার সতীর্থরা বারবার রুখে দেন প্রতিপক্ষে আক্রমণ। ৬৯তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন জায়ান আহমেদ। ৭০তম মিনিটে তুলে নেয়া হয় মোরসালিনকে। দুজনের বদলি হিসেবে নামেন তাজ উদ্দিন ও শাহরিয়ার ইমন। আক্রমণের পর আক্রমণে সামলাতে ব্যস্ত বাংলাদেশ ৭৯তম মিনিটে আক্রমণে উঠে গোলের সুযোগ পেয়েছিল। তবে বক্সে ঢুকেও ঠিকঠাক শট নিতে পারেননি শাকিল আহমেদ তপু। তার নিচু শট সরাসরি চলে যায় ভারতীয় গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধুর হাতে।

শেষ পর্যন্ত ভারত গোলের চেষ্টা চালিয়ে যায়। আর বারবার বল ক্লিয়ার করে জাল অক্ষত রাখে বাংলাদেশের ফুটবলাররা। শেষ পর্যন্ত তুলে নেয় কাঙ্ক্ষিত জয়।

সবশেষ ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে যোগ করা সময়ে মিডফিল্ডার মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সিভাসু’তে ‘হিট প্রজেক্ট প্রপোজাল রাইটআপ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা

ফ্যমিলি কার্ড নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আবু সুফিয়ান

‘নারী বৈষম্য, সহিংসতা ও অবিচার দূরীকরণে দাঁড়িপাল্লায় ভোট দিন’

দাঁড়িপাল্লা ও হ্যাঁ এর পক্ষে ভোট দিন: ডাকসু জিএস ফরহাদ

বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না

টেগ্গড মোরসালিনের গোলে ২২ বছর পর বাংলাদেশের ভারত বধ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হাসিনার পতন না দেখে মওদুদ আহমদের চলে যাওয়া দুঃখজনক: মির্জা ফখরুল
পরবর্তী সংবাদ জাতীয় পার্টিকে সুযোগ দিলে নির্বাচন বর্জন করবে গণঅধিকার পরিষদ: রাশেদ খান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সিভাসু’তে ‘হিট প্রজেক্ট প্রপোজাল রাইটআপ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা ফেব্রুয়ারি ৮, ২০২৬
ফ্যমিলি কার্ড নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আবু সুফিয়ান
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি ফেব্রুয়ারি ৮, ২০২৬
‘নারী বৈষম্য, সহিংসতা ও অবিচার দূরীকরণে দাঁড়িপাল্লায় ভোট দিন’
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি ফেব্রুয়ারি ৮, ২০২৬
দাঁড়িপাল্লা ও হ্যাঁ এর পক্ষে ভোট দিন: ডাকসু জিএস ফরহাদ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে ফেব্রুয়ারি ৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?