By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ১:০৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ক্ষমতায় গেলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো: জামায়াত আমির
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > ক্ষমতায় গেলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো: জামায়াত আমির
জনপথজাতীয়রাজনীতিলিড ২

ক্ষমতায় গেলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো: জামায়াত আমির

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/২৮ at ৮:১৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ যদি জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে ক্ষমতায় বসায়, তবে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দেশ গঠনের কাজ করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তার ভাষায়, ‘আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে জনগণ যাদের বক্তব্যে আস্থা রাখে, তাদের বাছাই করবে। আমরা তাদের অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত। জনগণ যদি জামায়াতকে বেছে নেয়, আমরা সব রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘কেউ ইতোমধ্যে বলেছেন, তারা ফ্যাসিবাদবিরোধী সকল দলকে সঙ্গে নিয়ে সরকার গড়বেন। আমরা বিনয়ের সঙ্গে বলব, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদের নির্বাচিত করে, ইনশাআল্লাহ, আমরা আপনাদেরও বাদ দেব না। সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ব।’

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ভাষানটেক এলাকায় জামায়াত ঢাকা-১৭ আসনের উদ্যোগে আয়োজিত যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে আমির।

এসময় তিনি মন্তব্য করেন, নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না। জনগণ আর কোনো দলের পক্ষপাত দুষ্ট সরকারকে দেখতে চায় না। তারা চায় জনগণের স্বার্থে কাজ করা সরকার।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে, তারা জাতির দুশমন।’ একইসঙ্গে তিনি দাবি করেন, জনগণের সম্পদ চুরি ও দুর্নীতির মতো অভিজ্ঞতা তার দলের নেই।

পুরনো রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই জনগণের সম্পদ চুরি করার, দলীয় কর্মীদের দিয়ে চাঁদাবাজি করার বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণকায়েম করার। সর্বপর্যায়ে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই।’

জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিবাদ বিদায় নেয়নি, বরং এটি এখন বাংলাদেশে ‘ফেসি’ হিসেবে রয়ে গেছে।’ তিনি দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি এবং মা-বোনদের ইজ্জত নিয়ে টানাটানির মতো ফ্যাসিবাদীদের পাঁচটি লক্ষণ চিহ্নিত করেন।

ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, ‘আমাদের মাটির নিচে বিপুল পরিমাণ খনিজ সম্পদ, সমুদ্রের নিচে অকল্পনীয় সম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের বুক মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না কেন?’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী কখনো দেশ ছেড়ে পালায় নাই। দেশের ভেতরে আমরা মহাজির ছিলাম। দেশের মাটিকে কামড়ে ধরে ছিলাম। বুকে জড়িয়ে এখানেই ছিলাম। জেল বরণ করেছি। জীবন দিয়েছি। কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি। কারণ আমরা এই দেশকে, এই মাটিকে, এই মানুষকে ভালোবাসি।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

নতুন বাজেটে সবুজ অর্থনীতির দ্বার উন্মুক্ত হওয়া প্রয়োজন

টিআইসিতে চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা ৮ জুন

মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

দুর্গম সীমান্তে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো সিএমএইচে

‘কারবালার ঐতিহাসিক চেতনা ও আহলে বায়তের ভালোবাসা মুসলিম উম্মাহর ঐক্যের মূল ভিত্তি’

টেগ্গড ক্ষমতায় গেলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো: জামায়াত আমির

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মিরসরাইয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট, মারধর
পরবর্তী সংবাদ বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া প্রার্থনা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নতুন বাজেটে সবুজ অর্থনীতির দ্বার উন্মুক্ত হওয়া প্রয়োজন
আমাদের চট্টগ্রাম জনপথ নির্বাচিত খবর/ লেখা বাংলাদেশ লিড জুন ৬, ২০২৬
টিআইসিতে চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা ৮ জুন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ জুন ৬, ২০২৬
মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
জনপথ গণ মাধ্যম জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ৬, ২০২৬
দুর্গম সীমান্তে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো সিএমএইচে
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?