By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | রাত ১০:১৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নির্বাচন বানচাল করতে উগ্রবাদী গোষ্ঠী ধ্বংসাত্মক খেলায় মেতেছে: মোহাম্মদ শাহআলম
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > নির্বাচন বানচাল করতে উগ্রবাদী গোষ্ঠী ধ্বংসাত্মক খেলায় মেতেছে: মোহাম্মদ শাহআলম
আমাদের চট্টগ্রামজনপথরাজনীতিলিড ৩

নির্বাচন বানচাল করতে উগ্রবাদী গোষ্ঠী ধ্বংসাত্মক খেলায় মেতেছে: মোহাম্মদ শাহআলম

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/২২ at ৮:৪৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

উদীচী, ছায়ানট, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ-ধ্বংসযজ্ঞ এবং ময়মনসিংহে যুবককে পুড়িয়ে মারার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এতে সিপিবির প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহআলম বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ভেতরের কারও কারও ইন্ধনে দেশবিরোধী উগ্রবাদী গোষ্ঠী এ ধ্বংসাত্মক খেলায় মেতেছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস চত্বরে জেলা সিপিবির উদ্যোগে এ সমাবেশ ও মিছিল হয়েছে।

সমাবেশে চট্টগ্রাম জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য মো. মছিউদ্দৌলাহর সভাপতিত্বে ও সদস্য জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবির সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ শাহআলম, জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রদীপ চক্রবর্তী ও রাঙ্গুনিয়া উপজেলা কমিটির সভাপতি প্রমোদ বড়ুয়া।

সমাবেশে মোহাম্মদ শাহআলম বলেন, দিনে-দুপুরে ঢাকার রাজপথে প্রকাশ্যে গুলি করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ উসামন বিন হাদীকে হত্যার ঘটনায় দেশবাসী ব্যথিত। কিন্তু এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে ধরনের ধ্বসাত্মক কার্যকলাপ চালানো হয়েছে, সেটা দেশবাসীকে স্তম্ভিত করেছে। মুক্তিযুদ্ধ ও প্রগতিশীল চেতনার সাংস্কৃতিক সংগঠন উদীচী ও ছায়ানট কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রথম আলো-ডেইলি স্টারের মতো দুটি গণমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব ধ্বংসযজ্ঞ কার স্বার্থে, কেন ঘটানো হয়েছে, হাদী হত্যার সঙ্গে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক কী, এসব প্রশ্ন সারাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে।

তিনি বলেন, ময়মনসিংহে কথিত ধর্ম অবমাননার অজুহাত তুলে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে মব সৃষ্টি করে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে প্রকাশ্যে বিকৃত উল্লাস করতে করতে পুড়িয়ে ফেলা হয়েছে। একটি সভ্য সমাজে এমন বর্বর হত্যাকাণ্ড কল্পনাও করা যায় না। এসব বিভৎস বর্বরতা প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিন্দুমাত্র ভূমিকা রাখেনি। সুতরাং সরকার এই ধ্বংসযজ্ঞের দায় কোনোভাবেই এড়াতে পারে না। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া এই দেশ আজ উগ্রবাদের চারণভূমি হতে চলেছে। সরকারের নীরব প্রশ্রয়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল মুক্তবুদ্ধি চর্চার প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে ধারাবাহিকভাবে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। মবতন্ত্রের মাধ্যমে তারা আমাদের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতির চর্চা সবকিছু মুছে দিতে চায়।

শাহআলম আরও বলেন, সরকারের প্রতি আহ্বান- মবতন্ত্র, সহিংস উগ্রবাদের লাগাম টেনে ধরুন। সরকারের ভেতর কারও কারও প্রশ্রয়ে-ইন্ধনে উগ্রাবাদীরা নির্বাচন বানচালের জন্য ধ্বংসাত্মক কার্যকলাপে মেতে উঠেছে বলে দেশের মানুষ মনে করে। আমরা সরকারকে বলব- ঘোষিত সময়ে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচন বানচালের কোনো চেষ্টা এদেশের জনগণ মেনে নেবে না।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চবিতে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল: চিফ হুইপ

চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন

বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

টেগ্গড নির্বাচন বানচাল করতে উগ্রবাদী গোষ্ঠী ধ্বংসাত্মক খেলায় মেতেছে: মোহাম্মদ শাহআলম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঈদগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী সংবাদ তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক- বেলায়েত বুলু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চবিতে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৩, ২০২৬
ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল: চিফ হুইপ
জনপথ জাতীয় বাংলাদেশ লিড এপ্রিল ২৩, ২০২৬
চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ২৩, ২০২৬
বার্লিনে তোপের মুখে পাহলভি
দেশে দেশে বিদেশ এপ্রিল ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?