চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা এবিএম ছিদ্দুকুল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাঁর খোঁজখবর নিতে বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, মহানগরীর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।
নেতৃবৃন্দ তাঁর সাথে কিছুক্ষণ সময় কাটান। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে মুনাজাত করেন।


