By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৫:৪৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ১৫তম ব্যাচের জুরি সম্পন্ন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ১৫তম ব্যাচের জুরি সম্পন্ন
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ১৫তম ব্যাচের জুরি সম্পন্ন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/২৮ at ১১:৩১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ১৫তম ব্যাচের ফাইনাল ইয়ারের থিসিস প্রজেক্টের জুরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী আয়োজিত এ জুরিতে শিক্ষার্থীদের একাডেমিক প্রজেক্ট অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ ও গঠনমূলকভাবে মূল্যায়ন করা হয়। এ ব্যাচ থেকে মোট ১৫ জন শিক্ষার্থী জুরিতে অংশগ্রহণ করেন।

জুরিতে এক্সটার্নাল জুরার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট)-এর প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর অ্যাসোসিয়েট প্রফেসর স্থপতি জিয়াউল ইসলাম এবং সাউথইস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান ও প্রফেসর স্থপতি ড. মাসুদ উর রশিদ। এছাড়াও জুরার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড মেম্বার স্থপতি ফারুক আহমেদ (এফআইএবি) এবং আইএবি চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান স্থপতি ফজলে ইমরান চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের অ্যাডভাইজার প্রফেসর স্থপতি সোহেল এম. শাকুর, চেয়ারম্যান স্থপতি হোসেন মুরাদ, ১৫তম ব্যাচের স্টুডিও শিক্ষক কুহেলী চৌধুরী ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
জুরির এক পর্যায়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ সময় প্রদান করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।

জুরি শেষে আমন্ত্রিত জুরারগণ শিক্ষার্থীদের কাজের মান ও উপস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং বিভাগটির একাডেমিক অগ্রগতির প্রশংসা করেন। তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এ সময় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির তাঁর বক্তব্যে বলেন, স্থাপত্য শিক্ষা কেবল ভবন নির্মাণের জ্ঞান নয়; এটি সমাজ, সংস্কৃতি, পরিবেশ ও মানবিক মূল্যবোধের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত একটি সৃজনশীল ও দায়িত্বশীল পেশা। আজকের এই জুরি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা ও পেশাগত প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি যে, আমাদের শিক্ষার্থীরা স্থানীয় প্রেক্ষাপট, টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে তাদের প্রকল্প উপস্থাপন করেছে। এটি নিঃসন্দেহে আমাদের শিক্ষকদের আন্তরিকতা ও বিভাগের একাডেমিক মানের প্রতিফলন। ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই দেশের স্থাপত্য ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা আমি দৃঢ়ভাবে পোষণ করি।

পরিশেষে জুরারগণ সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বিভাগের চেয়ারম্যান স্থপতি হোসেন মুরাদ জুরারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিভাগের সার্বিক উন্নয়ন ও বিশেষ করে আইএবি অ্যাক্রেডিটেশন অর্জনে তাঁদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এশিয়ার দেশগুলোকে পানি সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান

চবি ইয়ুথ থ্রি-আর সোসাইটির এজিএম অনুষ্ঠিত

কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল ষ্টোরে দুঃসাহসিক চুরি

টেগ্গড প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মিরসরাইয়ে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, অন্ধকারে গ্রাহক
পরবর্তী সংবাদ জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ জুন ২৩, ২০২৬
এশিয়ার দেশগুলোকে পানি সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ২৩, ২০২৬
শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ২৩, ২০২৬
চবি ইয়ুথ থ্রি-আর সোসাইটির এজিএম অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন শিক্ষা জুন ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?