শফিউল আলম, রাউজানঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৬ রাউজান সংসদীয় আসন থেকে প্রথমে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মানোয়ন পত্র রাউজান উপজেলা নির্বাহী আফিসারের কার্যলয়ে ২৯ ডিসেম্বর (সোমবার) সকালে তার পুত্র সামির কাদের চৌধুরী জমা দেয়। অপরদিকে বিএনপির চেযারর্পাসনের উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক বিএনপির প্রার্থী হিসাবে ২৯ ডিসেম্বর (সোমবার) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যলয়ে মনোনয়ন পত্র জমা দেয়। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির প্রার্থী হিসাবে গত ৪ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়।
২৮ ডিসেম্বর (রবিবার) পুনরায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাাবেক আহবায়ক গোলমা আকবর খোন্দকারকে মনোনয়ন দেয়। এতে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির দুই প্রার্থী নিয়ে নেতা কর্মী ও সাধারন মানুষের মধ্যে শুরু হয় নানা জল্পনা কল্পনা।
২৯ ডিসেম্বর (সোমবার) মানোনয়ন পত্র জমা দেওয়ার পরবর্তী সময়ে রাউজানের মুন্সির ঘাটায় অনুষ্টিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, রাউজান আমার রক্তের সর্ম্পক, রাউজানের মাটি ও মানুষ আমার রক্তের সাথে জড়িত আমি রাউজানে নির্বাচন করবো। রাউজানের মানুষের ভালবাসা নিয়ে নির্বাচনে বিজয়ী হবো। বিএনপির চেয়ারপার্সসের উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম আকবর খোন্দকার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যলয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর বলেন, আমি বিএনপির রাজনীতি করি। আমাকে বিএনপি মানোনয়ন দিয়েছে। রাউজানকে সন্ত্রাস মুক্ত করে রাউজানের সাধারন মানুষের শান্তি নিশ্চিত করবো।
চট্টগ্রাম রাউজান আসনে ইসলামিক ফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরি, জামায়েত ইসলাসীর শ্হাাজাহান মঞ্জু গত কয়েকদিন পূর্বে রাউজান উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেয়। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির দু প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়। এই আসনে বিএনপির দু প্রার্থীর মধ্যে কাউকে বিএনপির কেন্দ্রীয় নেতারা চুড়ান্ত প্রার্থী করেন তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে জল্পনা কল্পনা। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩লাখ ৫০ হাজার ভোটার ভোট দিয়ে এবারের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত করবেন।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার রাহাতুল ইসলামকে ফোন করে জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার রাহাতুল ইসলাম বলেন, ২৯ ডিসেম্বর (সোমবার) সকালে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মনোনয়ন পত্র তার পুত্র সামির কাদের চৌধুরী আমার কাছে মনোনয়ন পত্র জমা দেয়। ২৯ ডিসেম্বর (সোমবার) আর কোন প্রার্থী আমার কার্যলয়ে মনোনয়ন পত্র জমা দেয়নি।


