By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:২৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ শোকস্তব্ধ পরিবেশে খালেদা জিয়ার জানাজা আজ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > শোকস্তব্ধ পরিবেশে খালেদা জিয়ার জানাজা আজ
লিড ২

শোকস্তব্ধ পরিবেশে খালেদা জিয়ার জানাজা আজ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/৩১ at ১:৫৮ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

জাহেদ কায়সার, প্রিয় চট্টগ্রাম: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোকস্তব্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নয়াপল্টনে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে। প্রিয় নেত্রীর বিদায়ে পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
ফেসবুক পেজে অনেকেই তাঁদের প্রোফাইল পিকচার কালো করে শোক জানাচ্ছেন খালেদা জিয়ার জন্য; স্মরণ করছেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তাঁর অবদান।
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকাল ১০টা থেকে দলীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে পবিত্র কুরআনখানি শুরু হয়। একই সঙ্গে তার স্মৃতির প্রতি

শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। এতে স্বাক্ষর করছেন কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় এই কর্মসূচি ঘোষণা করেন। সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে রাষ্ট্রীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান। তিনি জানান, বুধবার বাদ যোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে। আপসহীন এই নেত্রীর জানাজায় অংশ নেবে অসংখ্য মানুষ। তাই নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থার জন্য সংসদ ভবনের চারপাশে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
কিছু সময় আগে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এদিকে সকাল আনুমানিক দশটার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত করার জন্য গণপূর্ত বিভাগ থেকে নেওয়া হয়েছে কবরের মাপ। তবে এখনো শুরু হয়নি খনন কার্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমাধিস্থলে মোতায়েন রয়েছে র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা বুধবার ঢাকায় আসছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়ার

শেষকৃ
ত্য অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদের ঢাকা আসার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার খবর ইতিমধ্যেই স্ব স্ব দেশের হাইকমিশনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিদের শ্রদ্ধা জানাতে আসার তথ্যও জানা গেছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না। তিনি দেশের নেতা ছিলেন। গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে সরে যাননি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের শিক্ষাবৃত্তি বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

আইজিপির সঙ্গে আলজেরিয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে সার্জারি ক্লিনিক চালু করবে চীন, সমঝোতা স্মারক স্বাক্ষর

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ উন্নয়ন অগ্রগতির ও সুশাসনের জন্য সৎ নেতৃত্বের বিকল্প নেই: গোলাম পরওয়ার
পরবর্তী সংবাদ মা, মাটি, মানুষের কাছেই রয়ে গেলেন বেগম খালেদা জিয়া। বাংলার মটিতে হলো মহাকালের সমাপ্তি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হালদায় ডিম সংগ্রহ করে ডিম ফুটানোর জন্য হ্যচারী প্রস্তুত, ভারী বর্ষণের অপেক্ষার প্রহর গুনছেন ডিম সংগ্রহকারীরা
জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে এপ্রিল ২৩, ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের শিক্ষাবৃত্তি বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ শিক্ষা এপ্রিল ২৩, ২০২৬
রাউজান চিকদাইর ইউনিয়ন শাখা-১ এর বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে এপ্রিল ২৩, ২০২৬
সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রীকে বড় ধরনের ড্রাইভ দিতে হবে: রিজভী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড এপ্রিল ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?