শফিউল আলম, রাউজান ঃ রাউজানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
৩১ ডিসেম্বর (বুধবার) বিকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারের অনুসারী বিএনপি, যুবদল ছাত্রদলের নেতা কর্মীরা রাউজানের নোয়াপাড়া কলেজ মাঠে গায়েবানা জানাজার নামাজের আয়োজন করেন।
নোয়াপাড়া কলেজ মাঠে অনুষ্টিত গায়েবানা জানাজার নামাজে রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু আহম্মদ, সাধারন সম্পাদক ইফতেখার উদ্দিন খান সহ বিএনপি, যুবদল ছাত্রদলের নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। অপর দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বিএনপি যুবদল ছাত্রদলের নেতা কর্মীরা রাউজান মুন্সির ঘাটায় গায়েবানা জানাজার নামাজের আয়োজন করেন। গায়েবানা জানাজার নামাজে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পুত্র বিএনপি নেতা সামির কাদের চৌধুরী সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মী সহ সাধারন মানুষ অংশ গ্রহন করেন ।


