সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: দীর্ঘ প্রায় ৩ যুগেরও বেশি সময় ধরে পার্বত্য এলাকা থেকে কলা সংগ্রহ করে বিক্রি করে সংসার চালাতেন আবদুর রহিম (৬০) প্রকাশ কলা বেপারি রহিম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ৮ টার দিকে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন (ইন্না-লিল্লাহি… রাজেউন)।
আবদুর রহিম, কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম গর্জনতলী গ্রামের মৃত গোরা মিয়ার পুত্র। তিনি ১ পুত্র, ৫ কন্যা সন্তানের জনক।
পরিবারের লোকজন জানায়, এদিন বিকেলে তিনি খুটাখালী বাজারে কলা আড়তে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাতেই চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে কিশলয় স্কুল মাঠে তাঁর নামাজে জানাযা শেষে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।


