By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বসন্তকাল | রাত ২:০৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল
আমাদের চট্টগ্রাম

মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/০২ at ৭:৪৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, বহুদলীয় গণতন্ত্রের প্রতীক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (২রা জানুয়ারি) অদ্য বাদ আছর নগরীর ঐতিহ্যবাহী জমিয়াতুল ফালাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও একই দিনে নগরীর ৪১টি ওয়ার্ডে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ, সদস্য সচিব জনাব নাজিমুর রহমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া ভোলা, এম এ আজিজ, এডভোকেট আব্দুস সাত্তার, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মনজুরুল আলম মঞ্জু, মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, এম এ হান্নান, এস এম আবুল ফয়েজ, আবুল হাশেম, ইসকান্দর মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মো: মহসিন, খোরশেদ আলম, মো: সালাউদ্দিন, সৈয়দ শিহাব উদ্দিন আলম, মশিউর আলম স্বপন, জাফর আহমেদ, গাজী আইয়ুব, এম এ সবুর, নুর উদ্দিন হোসেন নুরু, আবু মুসা, হানিফ সওদাগর, মো: আশরাফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাবেক সাধারণ সম্পাদক মো: শাহেদ, স্বেচ্ছাসেবক দলের জমির উদ্দিন নাহিদ, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম তুহিন, তাঁতী দলের আহ্বায়ক সেলিম হাফেজ, সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ এবং ওলামা দলের সদস্য মো: জয়নালসহ মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আত্মত্যাগ, সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য, পরিবার ও স্বাস্থ্যের ঝুঁকি উপেক্ষা করে তিনি আজীবন দেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘ সময় ধরে তাকে কারাগারে আটকে রাখা হয় এবং সেই সময় প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। নেতাকর্মীদের অভিমত, কারাবন্দিত্বকালে চিকিৎসার অভাব ও অবহেলার কারণে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে, যা ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এটি ছিল তার প্রতি অমানবিক আচরণ ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।

নেতৃবৃন্দ বলেন, চরম অসুস্থতা, কারাবরণ ও সীমাহীন নিপীড়নের মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। তিনি গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে আজীবন আপসহীন থেকেছেন। তার ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্ব বিএনপির নেতাকর্মীদের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।

নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতেও গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে।

শেষে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান

চট্টগ্রামসহ সারাদেশে আজও বজ্রসহ বৃষ্টি হতে পারে

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে: আবু সুফিয়ান এম.পি

মানুষের প্রত্যাশা পূরণ করাই তারেক রহমানের লক্ষ্য : মাহবুবের রহমান শামীম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামে জেঁকে বসেছে তীব্র শীত
পরবর্তী সংবাদ খুরুশকুলে বেগম খালেদ জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে ইমাদ্রাসাতি মডেল হিফজখানা উদ্বোধন ও দোয়া মাহফিল
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মার্চ ১৫, ২০২৬
কেনিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৬২
দেশে দেশে বিদেশ মার্চ ১৫, ২০২৬
চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান
আমাদের চট্টগ্রাম জনপথ জাতীয় ভালো খবর লিড ২ মার্চ ১৫, ২০২৬
জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ মার্চ ১৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?