এফআরসি’র অ্যাকশন প্লানগুলো বাস্তবায়নের লক্ষে দ্রূত পদক্ষেপ গ্রহণের জন্য অর্থ বিভাগ ও এফআরসিকে নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।
রোববার (৪ জানুয়ারি) ‘বাংলাদেশের অর্থনীতিতে এফআরসি এর ভূমিকা’ শীর্ষক একটি সেমিনারে তিনি এ নির্দেশ দেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এর চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া। সেমিনারে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ অর্থ বিভাগ ও এফআরসি এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থ উপদেষ্টা বাংলাদেশের হিসাব, নিরীক্ষা ও সর্বপোরি আর্থিক শৃংখলা আনয়নে এফআরসি এর বিগত ৮ (আট) মাসের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এফআরসি অ্যাকশন প্লানগুলো বাস্তবায়নের লক্ষে দ্রূত পদক্ষেপ গ্রহণে অর্থ বিভাগ ও এফআরসিকে নির্দেশা প্রদান করেন।
অ্যাকশন প্লানগুলো হলো: দ্রুত ৫৭ জন কর্মকর্তা/কর্মচারী এর নিয়োগ সম্পন্ন করতে হবে। এফআরসি এর ৪টি (চার) বিধিমালা জারিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এফআরসি এর আটোমেশনের জন্য কর্মসূচি অনুমোদন ও বাস্তবায়ন।
আর্ন্তজাতিক সংস্থাগুলোর সঙ্গে জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ, দ্বিপক্ষীয় সভা আয়োজন ও সমঝোতা স্মারক স্বাক্ষর সংক্রান্ত সহায়তা প্রদান।
এছাড়া আর্ন্তজাতিক মানদণ্ড নির্ধারণী প্রতিষ্ঠান যেমন: আইএফআরএস ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি), এক্সবিআরএল ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড, এশিয়ান ওশেনিয়ান স্ট্যান্ডার্ডস সেটারস গ্রুপ, ইন্টারন্যাশনাল ফোরাম অব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটারস (আইএফএএসএস), অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস (এএওআইএফআই) সদস্যপদ গ্রহণ, নবায়ন ও পরবর্তীতে এ সংক্রান্ত প্রয়োজনীয় যাবতীয় সহায়তা প্রদান।
অর্থ উপদেষ্টা এফআরসি এর চেয়ারম্যান কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রতিবেদন প্রনয়ণ ও নিরীক্ষা সংক্রান্ত গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন।


