মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই প্রেসক্লাবের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ জানুয়ারি) প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিরসরাই আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটু ও মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. মীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনার, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, সমাজসেবক রহমত উল্লাহ, শাখাওয়াত হোসেনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তাগণ বলেন, মিরসরাই প্রেসক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ প্রেসক্লাবের নিয়মিত ও গঠনমূলক কার্যক্রমের একটি অংশ, যা সংগঠনের ঐক্য, পেশাদারিত্ব ও কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


