By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বসন্তকাল | রাত ২:২৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঈদগাঁওয়ে সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসানোর ঘটনায় অভিযুক্ত পুলিশ বহাল তবিয়তে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আইন আদালত > ঈদগাঁওয়ে সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসানোর ঘটনায় অভিযুক্ত পুলিশ বহাল তবিয়তে
আইন আদালতকক্সবাজারজনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

ঈদগাঁওয়ে সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসানোর ঘটনায় অভিযুক্ত পুলিশ বহাল তবিয়তে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/০৫ at ১:৩৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

সেলিম উদ্দিন, ঈদগাঁও,কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে জাফর আলম নামে এক নিরীহ সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগের ভিডিও ফুটেজ প্রকাশের এক সপ্তাহ পার হলেও অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তারা বহাল তবিয়তেই ঈদগাঁও থানায় কর্মরত থাকায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সিএনজি চালক জাফর আলমের স্ত্রী রাফিয়া আক্তার অভিযোগ করে বলেন, প্রধান অভিযুক্ত এসআই বদিউল আলম কর্তৃক তার স্বামীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর ভিডিও ফুটেজ গত ২৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্ত কর্মকর্তা এলাকায় পৌঁছানোর আগেই এক পুলিশ সদস্য তাদের সঙ্গে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা ও সমঝোতার প্রস্তাব দেন এবং এসআই বদিউল আলমের সঙ্গে ফোনে কথা বলার জন্য চাপ দেন।

তিনি আরও বলেন, ঘটনাটি ধামাচাপা দিতে না পারলে আমাদেরও স্বামীর মতো ভয়ংকর ঘটনায় ফাঁসিয়ে দেওয়া হতে পারে—এমন আশঙ্কায় আমরা আতঙ্কে আছি।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত এসআই বদিউল আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ভিডিও ফুটেজে প্রকাশ্য দিবালোকে একজন নিরীহ সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসানোর দৃশ্য স্পষ্ট দেখা যাওয়ার পরও অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হওয়ায় ঈদগাঁও উপজেলার সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। তাদের প্রশ্ন—ভিডিও ফুটেজের পরও যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে আর কী প্রমাণের প্রয়োজন?

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা আমি জানি না।

তবে, তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার জানান, ‘বিষয়টি এখনো তদন্তাধীন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা সম্ভব নয়।

জানা গেছে, গত ১৪ অক্টোবর সকালে যাত্রী সেজে এক পুলিশ সোর্স ঈদগাঁও বাসস্টেশন থেকে কক্সবাজারমুখী একটি সিএনজিতে ওঠে। সিএনজি একটি পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে ওই যাত্রী চালককে পানির বোতল আনতে পাঠান। এ সুযোগে সে নিজের ব্যাগ থেকে অস্ত্র সদৃশ বস্তু সিএনজিতে রেখে নেমে অদূরে দাঁড়িয়ে থাকা সিভিল পোশাকধারী এক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে চলে যায়।

পানি নিয়ে ফিরে এসে যাত্রীকে না পেয়ে চালক এদিক-সেদিক তাকানোর সময় পুলিশ সদস্যরা কোনো রকম অভিযোগ ছাড়াই তাকে হাতকড়া পরিয়ে আটক করেন। কিছুক্ষণ পর সিএনজি থেকে একটি ব্যাগ বের করে সেখান থেকে অস্ত্র দেখিয়ে জোরপূর্বক চালকের হাতে ধরিয়ে উপস্থিত লোকজনের সামনে ছবি তোলা হয়। পরে তাকে থানায় নিয়ে গিয়ে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

ঘটনার প্রায় দুই মাস পর ২৫ ডিসেম্বর এই ঘটনার ভিডিও ফুটেজ ফাঁস হলে তা দেশজুড়ে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

অভিযোগ উঠেছে, কয়েক মাস আগে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকায় জাফর আলমের স্কুলপড়ুয়া কন্যাদের ইভটিজিংয়ের ঘটনায় দায়ের করা মামলার জেরে আসামিপক্ষ প্রতিশোধ নিতে এসআই বদিউল আলম ও কনস্টেবল তানভীরকে দুই লাখ টাকার চুক্তিতে জাফর আলমকে অস্ত্র দিয়ে ফাঁসানোর ব্যবস্থা করে।

এ ঘটনায় অভিযুক্ত এসআই বদিউল আলম ও কনস্টেবল তানভীরের বিরুদ্ধে ২৪ ডিসেম্বর কক্সবাজারের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জাফর আলমের স্ত্রী রাফিয়া আক্তার।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে ইমাদ্রাসাতি মডেল হিফজখানা উদ্বোধন ও দোয়া মাহফিল

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুগন্ধা সিটি আবাসিক এলাকায় মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

টেগ্গড ঈদগাঁওয়ে সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসানোর ঘটনায় অভিযুক্ত পুলিশ বহাল তবিয়তে

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল: স্বরাষ্ট্র সচিব
পরবর্তী সংবাদ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শুরু হলো দুদিনব্যাপী ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে ইমাদ্রাসাতি মডেল হিফজখানা উদ্বোধন ও দোয়া মাহফিল
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মার্চ ১৫, ২০২৬
কেনিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৬২
দেশে দেশে বিদেশ মার্চ ১৫, ২০২৬
চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান
আমাদের চট্টগ্রাম জনপথ জাতীয় ভালো খবর লিড ২ মার্চ ১৫, ২০২৬
জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ মার্চ ১৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?