সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ঈদগাঁও পাল পাড়া, কানিয়াছড়া, চৌধুরী পাড়া ও পশ্চিম ভোমরিয়া ঘোনার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।
অনুষ্ঠানে সদর-রামু-ঈদগাঁও আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে ভোট প্রার্থনা করেন
উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফেরাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি হচ্ছে একটি নতুন বাংলাদেশের নকশা।
ওয়ার্ড মেম্বার বাবু পাল ভেক্কার সঞ্চালনায় অনুষ্টানে ঈদগাঁও সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছিদ্দিক, সাধারন সম্পাদক অহিদুল আলম কোম্পানি, আবদুল হাকিম চেয়ারম্যান, মোস্তফাসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


