সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: ঈদগাঁও ভাদিতলা ক্রীড়া সংস্থা ও প্রবাসী পরিষদের ফুটবল টুর্নামেন্টে সম্পন্নকক্সবাজারের ঈদগাঁও ভাদিতলা ক্রীড়া সংস্থা ও প্রবাসী কল্যাণ পরিষদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহষ্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এসময় ক্রীড়ামোদীদের উপচে পড়া ভিড়ে মুখরিত ছিল পুরো মাঠ।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। তিনি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বেশি বেশি খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় ঈদগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুকুর, শিল্পপতি হুমায়ুন করিম সিকদার, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছিদ্দিক, সাবেক মেম্বার জিয়াউল হক জিয়া, হামিদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। প্রবাসী ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ভাদিতলা ক্রীড়া সংস্থা ও প্রবাসী কল্যাণ পরিষদের সদস্যরা।


