শফিউল আলম, রাউজান: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে অস্ত্র মামলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আব্বাসকে রাউজান থানা পুলিশ গ্রেফতার করেন।
৯ জানুয়ারী (শুক্রবার) সকাল সাড়ে ১১ টার সময়ে গোপন সংবাদের ভিত্তিত্বে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম, এস আই তানভিরুল হকের নেতৃত্বে একদল পুলিশ শীর্ষ সন্ত্রাসী আব্বাসকে গ্রেফতার করেন।
রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, শীর্ষ সন্ত্রাসী আব্বাস একে ৪৭ রাইফেল গুলি সহ গ্রেফতার করে জেল হাজতে ছিল। পরবর্তী জামিনে জেল থেকে বের হয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমায়। অস্ত্র আইনে মামলায় আদালত তাকে২৫ বৎসর কারাদন্ড দেয়। সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী আব্বাস আর্ত্নগোপনে ছিল। শীষ সন্ত্রাসী আব্বাসের বিরুদ্বে অস্ত্র আইনে সাজা ছাড়া ও রাঙ্গুনিয়ার মহরম হত্যা মামলা সহ চারটি মামলা রয়েছে। শীষ সন্ত্রাসী মোঃ আব্বাস উদ্দিন, র্উাজানের পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়া কোরআন মঞ্জিল এলাকার মৃত হোসেনুজ্জমানের পুত্র। ধৃত শীষ সন্ত্রাসী আব্বাসকে আদালতে সোর্পদ করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখছে।


