By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বসন্তকাল | সন্ধ্যা ৬:১৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বেগম খালেদা জিয়া একদিনের জন্যও আপোষ করেননি: আমির খসরু মাহমুদ চৌধুরী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > বেগম খালেদা জিয়া একদিনের জন্যও আপোষ করেননি: আমির খসরু মাহমুদ চৌধুরী
আমাদের চট্টগ্রামজনপথরাজনীতিলিড ৩

বেগম খালেদা জিয়া একদিনের জন্যও আপোষ করেননি: আমির খসরু মাহমুদ চৌধুরী

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/১৭ at ৭:১০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

চট্টগ্রাম-১১ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাঁর রাজনৈতিক জীবনের প্রথম দিন থেকে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জীবন শুরু করেছিলেন। অন্যান্য নেতারা যখন সময়ের সাথে সাথে সমঝোতা করেছে, আপোষ করেছে, এই একজন নেত্রী শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য আপোষ করেননি। পরবর্তীতে ওয়ান ইলেভেনেও একই অবস্থা। ওয়ান ইলেভেনে আমরা দেখেছি, শেখ হাসিনা আপোস করে ক্ষমতায় এসেছে। তখন অন্যান্য দল যারা এখন আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তারাও কিন্তু ওয়ান ইলেভেনের পক্ষে কথা বলছে। তারাও কিন্তু এরশাদের সাথে হাত মিলিয়ে শেখ হাসিনার সাথে এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করেছে। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের নেত্রী যখন আন্দোলন করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি একদিনের জন্যও আপোষ করেননি। তখনও আমরা দেখেছি কোন কোন দল যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা এক পা এগিয়েছে , দুই পা পিছিয়ে গেছে। দীর্ঘ সময় এদেরকে দেখা যায়নি। শুধুমাত্র একজন নেত্রী এক ঘন্টার জন্যও আপোষ করে নাই।

১৬ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় নগরীর পোর্ট রিপাবলিক ক্লাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের আওতাধীন স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সমন্বয়ে ধানের শীষের সমর্থনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে “দোয়া মাহফিল ও মতবিনিময় সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা রাস্তায় নেমেছি, আমরা বারবার জেলে গিয়েছি, আমরা পুলিশের হাতে নির্যাতিত হয়েছি, আমাদের নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গু হয়েছে আমরা মিথ্যা মামলার শিকার হয়েছি। আমাদের নেতা কর্মীরা পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে,জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে।আমাদের কর্মীরা ধান খেতে থেকেছে, পালিয়ে আমাদের কর্মীরা বেড়ীবাঁধে থেকেছে, আমাদের নেতা কর্মীরা চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাহসে আমরা সাহসী হয়েছি, বলিয়ান হয়েছি। আমাদের নেত্রীর সাহস, আপোষহীনতার জন্য আমরা আজকে এই জায়গায় এসেছি। আমাদের নেত্রীর ত্যাগ, আমাদের ত্যাগের ফসল হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। ফসলটা হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা, বাংলাদেশের গণতন্ত্র পূর্ণপ্রবর্তন করা। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া।

নেতাকর্মীদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, “যেভাবে আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, ত্যাগ স্বীকার করেছি, মৃত্যুবরণ করেছি, গুম হয়েছি, খুন হয়েছি। আমাদের নেত্রী আপোষ করেননি। জেলখানায় থেকে মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছে। আমাদের এখন থেকে ১২ তারিখ পর্যন্ত সেই ত্যাগ অব্যাহত রাখতে হবে।

চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু’র সভাপতিত্বে ও সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু।

বিশেষ অতিথির বক্তব্য ইসরাফিল খসরু বলেন, “আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ‘আই হ্যাভ এ প্লান, উই হ্যাভ এ প্লান।’ আমাদের নেতার প্লান হচ্ছে ৩১ দফা। এটি দীর্ঘদিনের গবেষণা এবং দেশের তৃণমূল পর্যায়ের মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে। আমাদের নেতা দেশের প্রতিটি পরিবারের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং ‘স্বাস্থ্য কার্ড’ প্রবর্তনের কথা বলেছেন। এছাড়া তিনি খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনার কথা বলেছেন। আমাদের নেতা তারেক রহমান এমন এক ব্যবস্থার স্বপ্ন দেখছেন যেখানে রাষ্ট্রীয়ভাবে মানুষের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা থাকবে। আমাদের নেতা তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনাগুলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের ভোট ও সমর্থনের মাধ্যমে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করতে হবে।”

এতে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ভুঁইয়া, সদস্য সাজ্জাদ হোসেন, শাহাদাত হোসেন সোহাগ, মোঃ মোখলেছুর রহমান, রাসেল খাঁন, ইমরান চৌধুরী বাবলু, রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম, মোঃ ইসকান্দর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজু, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ সুমন, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন বাবলু, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরমান শুভ, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মোহন, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল আবেদীন মুন্না, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওসমান সহ প্রমুখ।

মতবিনিময় সভা শেষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলসী দিঘির পাড় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

আপনি এটিও পছন্দ করতে পারেন

আনোয়ারায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি আটক

জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের মতবিনিময়

মিরসরাইয়ে পাঁচ শতাধিক পরিবারকে রমজানের খাদ্যসামগ্রী দিলেন ব্যবসায়ী

সাগরে ভাসতে থাকা ট্রলারসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার

শপথ নিলেন ২৫ মন্ত্রী

টেগ্গড বেগম খালেদা জিয়া একদিনের জন্যও আপোষ করেননি: আমির খসরু মাহমুদ চৌধুরী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ দেশে নতুন হাইব্রিড এসইউভি উন্মোচন করল এমজি
পরবর্তী সংবাদ চট্টগ্রামকে বাসযোগ্য নগরীতে পরিণত করতে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য: আবু সুফিয়ান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

আনোয়ারায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি আটক
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ১৭, ২০২৬
জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের মতবিনিময়
জনপথ আমাদের চট্টগ্রাম রাজনীতি ফেব্রুয়ারি ১৭, ২০২৬
মিরসরাইয়ে পাঁচ শতাধিক পরিবারকে রমজানের খাদ্যসামগ্রী দিলেন ব্যবসায়ী
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ১৭, ২০২৬
সাগরে ভাসতে থাকা ট্রলারসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ১৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?