By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | শীতকাল | দুপুর ২:১০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাউজানে সেনাক্যাম্প স্থাপনসহ সুন্নী জোটের ৬ দফা দাবি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > রাউজানে সেনাক্যাম্প স্থাপনসহ সুন্নী জোটের ৬ দফা দাবি
জনপথজেলা উপজেলারাজনীতিশহর থেকে দূরে

রাউজানে সেনাক্যাম্প স্থাপনসহ সুন্নী জোটের ৬ দফা দাবি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/২১ at ৮:৩৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

শফিউল আলম, রাউজান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি একাধিক দাবি জানিয়েছেন বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকধারী প্রার্থী অধ্যক্ষ আল্লামা মো. ইলিয়াছ নুরীর প্রধান নির্বাচনি এজেন্ট মোহাম্মদ আমান উল্লাহ।

বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৫টায় রাউজান উপজেলা সদরের একটি সেমিনার হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর মানুষের মধ্যে স্বস্তি ফেরার প্রত্যাশা থাকলেও রাউজানে একের পর এক হত্যাকাণ্ড ও সহিংসতায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। গণ-অভ্যুত্থানের পরবর্তী গত ১৫ মাসে রাউজানে সংঘটিত ১৮টি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
তিনি বলেন, একদিকে খুন, অন্যদিকে মব জাস্টিস-এই পরিস্থিতিতে রাউজান কার্যত আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। এই ভয় নিয়ে ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। অথচ জনগণের নিরাপত্তাই এ মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দক্ষিণ রাউজানে দুই মাস আগে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালিত হলেও এর ধারাবাহিকতা না থাকায় সহিংসতা কমেনি, বরং বেড়েই চলেছে। গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে পুরোনো পদ্ধতিতে ভোটকেন্দ্র দখল, কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এজন্য রাউজানের ৯৫টি ভোটকেন্দ্রের ভেতরে ও আশপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জোর দাবি জানান তিনি।

প্রশাসনের কাছে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, অনতিবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারে ধারাবাহিক যৌথ অভিযান পরিচালনা, নির্বাচনের আগেই চিহ্নিত ও ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার, জরুরি ভিত্তিতে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন, প্রতিটি ভোটকেন্দ্রে যৌথ বাহিনী ও স্পেশাল ফোর্সের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা এবং সব প্রার্থীর অংশগ্রহণে প্রশাসনের উদ্যোগে একটি যৌথ সভা আয়োজন।

তিনি বলেন, রক্তপাত ও সহিংসতা বন্ধ করে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ তৈরি করতে প্রশাসনকে নিরপেক্ষ ও কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বাকস্বাধীনতার এই যুগে সাংবাদিকদের হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার ও নির্বাচন কমিশন রাউজানে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে ইতিহাস সৃষ্টি করবে-এই বিশ্বাস থেকেই তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা বেশি নির্যাতন, নিপিড়নের শিকার হয়েছি। মোদি বিরোধী আন্দোলনে রাউজানে একমাত্র গ্রেপ্তার হওয়া ব্যক্তি আমি। ২৪ এর আন্দোলনে আমাদের ছাত্রসেনার কর্মীরা কারানির্যাতনের শিকার হয়েছেন, এরপরও আমাদের আওয়ামী লীগের বি-টিম বলা হাস্যকর বিষয়। যা নির্বাচনের যড়যন্ত্রের অংশ বলে আমি মনে করে। যুবসেনার নেতা রবিউল হোসেন সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বৃহত্তর সুন্নী জোট সমর্থিত মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আল্লামা মো. ইলিয়াছ নুরী। তিনি বলেন, রাউজানে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা সকলেই আমার ভাই। আমরা একজন অপরজনের ভ্রাতৃত্বমূলক আচরণের মধ্য দিয়ে নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাই। এই সময় বৃহত্তর সুন্নী ঐক্য জোট ও যুবসেনা, ছাত্রসেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় তারা নির্বাচনী জনসংযোগের সিডিউল প্রকাশ করেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির

ঠাকুরগাঁওবাসীকে যেসব প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

টেকনাফের সেই গুলিবিদ্ধ শিশু হুজাইফা অবশেষে মারা গেলেন

ভরিতে ৭৬৪০ টাকা বেড়ে যে দামে স্বর্ণ বিক্রি হচ্ছে দেশে

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী

টেগ্গড রাউজানে সেনাক্যাম্প স্থাপনসহ সুন্নী জোটের ৬ দফা দাবি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চাকসুর উদ্যােগে চালু হলো ফ্রি লিগ্যাল এইড সেল, বিনামূল্যে আইনি সেবা পাবে শিক্ষার্থীরা
পরবর্তী সংবাদ চট্টগ্রামে তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে: এরশাদ উল্লাহ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ ফেব্রুয়ারি ৭, ২০২৬
ঠাকুরগাঁওবাসীকে যেসব প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ফেব্রুয়ারি ৭, ২০২৬
রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা
বিভাগহীন ফেব্রুয়ারি ৭, ২০২৬
টেকনাফের সেই গুলিবিদ্ধ শিশু হুজাইফা অবশেষে মারা গেলেন
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?