মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামশেদ আলমের সভাপতিত্বে ও শিক্ষক কামরুল হাসান, রুজিনা আক্তারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আনোয়ারুল হক, রাজনীবিদ মফিজ উদ্দিন, মিঠাছরা বাজার পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন, অভিভাবক সদস্য হেলাল উদ্দিন, রাজনীতিবিদ নাজিম উদ্দিন, গিয়াস উদ্দিন, নুর মোহাম্মদ ভোলা, কামরুল হাসান, কামরুল ইসলাম, নুরুল আমিন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


