By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | দুপুর ১২:২৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ লাইলাতুল বরাত: তওবা, ক্ষমা ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > ধর্ম ও জীবন > লাইলাতুল বরাত: তওবা, ক্ষমা ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী
ধর্ম ও জীবনমুক্ত জানালা-লেখা

লাইলাতুল বরাত: তওবা, ক্ষমা ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/০১ at ৪:১৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক
সময় ও কালের মধ্যে কিছু মুহূর্ত বিশেষ মর্যাদা ও তাৎপর্যের অধিকারী। এসব সময় মানবজীবনে আত্মিক উন্নয়ন, আল্লাহর নৈকট্য লাভ এবং আত্মশুদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেমনই এক মহিমান্বিত রজনী হলো লাইলাতুল বরাত, যা উপমহাদেশে শবে বরাত নামে অধিক পরিচিত। এই পবিত্র রাতটি শা’বান মাসের পঞ্চদশ রজনীতে পালিত হয়। হাদিসের ভাষায় একে “লাইলাতু নিসফি মিন শা’বান” অর্থাৎ শা’বানের মধ্যবর্তী রাত বলা হয়েছে। ‘শব’ শব্দটি ফারসি ভাষা থেকে আগত, যার অর্থ রাত বা রজনী। আর ‘বারাআত’ আরবি শব্দ, যার অর্থ মুক্তি, নিষ্কৃতি, অব্যাহতি ও পবিত্রতা। এই অর্থগত দিক বিবেচনায় লাইলাতুল বরাত হলো-গুনাহ থেকে মুক্তি এবং আল্লাহ তাআলার ক্ষমা ও অনুগ্রহ লাভের রাত। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এ রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন এবং ক্ষমার দরজা উন্মুক্ত করে দেন।
পবিত্র কোরআনে সরাসরি ‘শবে বরাত’ শব্দটি উল্লেখ না থাকলেও সূরা দুখানের ১ থেকে ৪ নম্বর আয়াতে যে ‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাতের কথা বলা হয়েছে, তা নিয়ে মুফাসসিরদের মধ্যে আলোচনা রয়েছে। আল্লাহ তাআলা বলেন-“শপথ স্পষ্ট কিতাবের! নিশ্চয়ই আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়।” তাফসিরবিদদের একটি অংশের মতে, এখানে বরকতময় রাত দ্বারা লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। তবে অন্য একদল মুফাসসির, যেমন তাফসীরে জালালাইন ও তাফসীরে বাগভীতে, শবে বরাতের সাথেও এই রাতের সম্পর্ক উল্লেখ করেছেন। তাঁদের মতে, শবে বরাতে তাকদিরের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারিত হয় এবং লাইলাতুল কদরে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ফেরেশতাদের নিকট অর্পণ করা হয়। এই ব্যাখ্যা শবে বরাতের গুরুত্বকে আরও সুস্পষ্ট করে তোলে।
শা’বান মাস ইসলামের ইতিহাসে বিশেষ মর্যাদাসম্পন্ন। এটি রজব ও রমজানের মধ্যবর্তী মাস হওয়ায় একে রমজানের প্রস্তুতির মাস হিসেবেও গণ্য করা হয়। হিজরতের প্রায় দেড় বছর পর এই শা’বান মাসেই কিবলা পরিবর্তনের ঐতিহাসিক নির্দেশ নাজিল হয়। বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবা শরিফকে মুসলমানদের স্থায়ী কিবলা হিসেবে নির্ধারণ করা হয়। একই মাসে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি দরুদ পাঠের নির্দেশনাসংবলিত আয়াত অবতীর্ণ হয়, যা ইসলামী আকিদা ও আমলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে শা’বান মাস ও শবে বরাতের ফজিলত স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। রাসুলুল্লাহ (সা.) রমজান ছাড়া অন্য যেকোনো মাসের তুলনায় শা’বানে অধিক নফল রোজা রাখতেন। তিনি বলেন- “শা’বান আমার মাস, আর রমজান আল্লাহর মাস।”
এই হাদিস শা’বান মাসের মর্যাদা ও তাৎপর্যকে বিশেষভাবে তুলে ধরার মধ্য শা’বানের রাত সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন-“এই রাতে আল্লাহ তাআলা তাঁর সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন।” (ইবনে মাজাহ)। এই হাদিস থেকে প্রতীয়মান হয়, আল্লাহর ক্ষমা লাভের জন্য কেবল ইবাদতই যথেষ্ট নয়; বরং অন্তরের পরিশুদ্ধতা, শিরক ও হিংসা-বিদ্বেষ থেকে মুক্ত থাকাও অপরিহার্য। হযরত আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত বর্ণনায় জানা যায়, শবে বরাতের রাতে রাসুলুল্লাহ (সা.) জান্নাতুল বাকীতে গিয়ে দোয়া ও মোনাজাতে রত ছিলেন। অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা এ রাতে বনী কালব গোত্রের মেষের পশমের সংখ্যার চেয়েও অধিক মানুষকে ক্ষমা করে দেন। আরব সমাজে বনী কালব ছিল বৃহৎ গোত্র; এই উপমা আল্লাহর অবারিত ক্ষমা ও অনুগ্রহের ব্যাপকতা বোঝাতে ব্যবহৃত হয়েছে।
ইসলামী চিন্তাবিদদের মতে, শবে বরাতের মূল শিক্ষা হলো আত্মসমালোচনা ও আত্মশুদ্ধি। এ রাতে বান্দা তার অতীত জীবনের ভুলত্রুটি স্মরণ করে আল্লাহর দরবারে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করে। নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, দরুদ পাঠ ও তওবা-ইস্তিগফার এই রাতের গুরুত্বপূর্ণ আমল। পাশাপাশি পরদিন নফল রোজা রাখা সুন্নত হিসেবে বিবেচিত। তবে শবে বরাত পালনকে কেন্দ্র করে সমাজে কিছু অনাকাক্সিক্ষত রীতির প্রচলন দেখা যায়, যা ইসলামের মূল শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আতশবাজি, পটকা ফোটানো, অতিরিক্ত আলোকসজ্জা, অপচয় কিংবা শুধুমাত্র খাবার আয়োজনকে কেন্দ্র করে রাত উদযাপন করা শরিয়তসম্মত নয়। শবে বরাত কোনো উৎসবের রাত নয়; এটি ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির রাত।
লাইলাতুল বরাত মুসলমানদের জন্য আত্মসমর্পণ ও আত্মোপলব্ধির এক গুরুত্বপূর্ণ সুযোগ। এই রাত মানুষকে স্মরণ করিয়ে দেয় যে, আল্লাহ তাআলার রহমত অবারিত এবং আন্তরিক তওবার মাধ্যমে যে কেউ তাঁর নৈকট্য লাভ করতে পারে। সঠিক জ্ঞান, সুন্নাহসম্মত আমল ও পরিশুদ্ধ নিয়তের মাধ্যমে শবে বরাত পালন করাই ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহিমান্বিত রজনীর যথাযথ মর্যাদা উপলব্ধি করে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।

লেখকঃ প্রাবন্ধিক ও মুদ্রণ ব্যবস্থাপক
দৈনিক সিলেটের ডাক

আপনি এটিও পছন্দ করতে পারেন

১২ এপ্রিল ২০২৬ তারিখের নামাজের সময়সূচি

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে : ধর্মমন্ত্রী

রাউজানের ঐতিহাসিক মহামুনি মন্দির

প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত

টেগ্গড ক্ষমা ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী, লাইলাতুল বরাত: তওবা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান
পরবর্তী সংবাদ ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিজিবি কঠোর অবস্থানে’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা
কক্সবাজার এপ্রিল ১৭, ২০২৬
সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুজিব রাহমান সংবর্ধিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন শিক্ষা এপ্রিল ১৬, ২০২৬
জব্বারের বলিখেলা ঘিরে নিরাপত্তায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের সিএমপি’র আহ্বান
আমাদের চট্টগ্রাম জনপথ লিড এপ্রিল ১৬, ২০২৬
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ, জাতীয় সম্মেলন সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি
বিভাগহীন এপ্রিল ১৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?