By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | বিকাল ৩:২৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবি বিজয় ২৪ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চবি বিজয় ২৪ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

চবি বিজয় ২৪ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/০২ at ৬:২১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, এ হলটির নাম হলো বিজয় ২৪ হল। এ হলের নাম সামনে আসলেই জুলাই বিপ্লবের কথা মনে পড়ে যায়। জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আহতদের সুস্থতা কামনা করছি। জুলাই বিপ্লবের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে সমস্ত একাডেমিক কার্যক্রম হাতে নিয়েছে তার মধ্যে ক্রীড়াও একটি অংশ। উপ-উপাচার্য (একাডেমিক) আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায় অনন্য ভূমিকা রাখবে। ক্রীড়া ক্ষেত্রে এ হলের শিক্ষার্থীরা আশা করি দারুণ অবদান রাখবে। এ ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে সকলে সুস্থতা ও সাফল্য কামনা করছি। বিচারকমন্ডলী ও সংশ্লিষ্ট সকলের যে দায়িত্ব রয়েছে সুচারুভাবে পালনের আহ্বান জানান ও ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. জান্নাত আরা পারভীন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কমিটির আহ্বায়ক ও শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. ইসমত আরা হক। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. হাবিবুর রহমান জালাল। প্রথম ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে বিজয়ীদের পুরস্কার তুলে দেন উপ-উপাচার্যদ্বয় ও হল প্রভোস্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় প্রধান অতিথি জাতীয় পতাকা, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের পতাকা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা এবং প্রভোস্ট হল পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ রাজিয়া সুলতানা জিহান ও সোফাইদা আক্তার খুকি। বিচারকদের পক্ষে প্রধান বিচারক প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতী ক্রীড়াবিদ ও হল সংসদের খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক অন্তরা সাহাকে উপ-উপাচার্য (একাডেমিক) শপথ বাক্য পাঠ করান। টিম ম্যানেজার ও হলের আবাসিক শিক্ষক শারমিন আক্তার এর নেতৃত্বে ও হলের শিক্ষার্থী পূর্ণতা দে এর অধিনায়কত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন কৃতী ক্রীড়াবিদ জান্নাতুল মাওয়া মারজিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজয় ২৪ হল সংসদের ভিপি সানু আক্তার (নদী)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনিয়া পারভীন লাকী ও আফিয়া ইবনাত ওয়াফা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, বিজয় ২৪ হল সংসদের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সাউদার্ন ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের বায়ুবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু

‘চট্টগ্রাম পানির নিচে নয়, ভারী বৃষ্টিতে সাময়িক জলজট হয়েছে’

বান্দরবানে বোধিবৃক্ষে শুদ্ধজল ঢেলে বুদ্ধ পূর্ণিমা পালন

বাঁশখালীতে এক লাখ ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

টেগ্গড চবি বিজয় ২৪ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঢাকা-১১ এ আবার লাশের রাজনীতির শঙ্কা তৈরি হয়েছে : নাহিদ ইসলাম
পরবর্তী সংবাদ নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সাউদার্ন ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের বায়ুবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ৩০, ২০২৬
রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ৩০, ২০২৬
‘চট্টগ্রাম পানির নিচে নয়, ভারী বৃষ্টিতে সাময়িক জলজট হয়েছে’
জনপথ আমাদের চট্টগ্রাম এপ্রিল ৩০, ২০২৬
বান্দরবানে বোধিবৃক্ষে শুদ্ধজল ঢেলে বুদ্ধ পূর্ণিমা পালন
জেলা উপজেলা জনপথ বান্দরবান শহর থেকে দূরে এপ্রিল ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?