By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | শীতকাল | রাত ১১:০০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিক্ষোভে উত্তাল, টানা কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > বিক্ষোভে উত্তাল, টানা কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর
আমাদের চট্টগ্রামজনপথজাতীয়লিড

বিক্ষোভে উত্তাল, টানা কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/০৩ at ২:৫৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল বন্দর এলাকা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শ্রমিক-কর্মচারীদের ২৪ ঘণ্টার টানা কর্মবিরতিতে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে দেশের প্রধান এই সমুদ্র বন্দরে। একদিকে যেমন বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে, অন্যদিকে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোগুলোতে (অফডক) জমেছে রপ্তানি পণ্যের পাহাড়। দ্রুত এই সংকটের সমাধান না হলে আন্তর্জাতিক নৌবাণিজ্যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) থেকে টানা তিন দিন আংশিক কর্মবিরতি পালনের পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টা আন্দোলনের সিদ্ধান্ত নেন শ্রমিক কর্মচারীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কিছু সময় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও এনসিটি টার্মিনালের জেটিগুলোতে পণ্য ওঠানামার কাজ চলছিল। তবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করার পর থেকে বন্দরের ইয়ার্ড থেকে আমদানি করা পণ্য ও কনটেইনার সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এনসিটি টার্মিনাল বর্তমানে পরিচালনা করছে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)।

এদিকে, কনটেইনার চলাচল নিয়ন্ত্রণে ব্যবহৃত কম্পিউটারাইজড টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত বন্দর কর্মচারীরা কাজ বন্ধ রেখেছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দর রক্ষা ঐক্য পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, শ্রমিক ও কর্মচারীরা ধীরে ধীরে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে যোগ দিচ্ছেন।

বন্দর দিয়ে রপ্তানি হওয়া কনটেইনারগুলোর সিংহভাগ ব্যবস্থাপনা করে চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপো। ধর্মঘটের কারণে ডিপো থেকে বন্দরে রপ্তানি কনটেইনার পাঠানো পুরোপুরি বন্ধ রয়েছে।

কর্মবিরতি শুরুর আগে ডিপোগুলোতে প্রায় আট হাজার একক রপ্তানিমুখী কনটেইনার জাহাজীকরণের অপেক্ষায় ছিল। গত তিন দিনে সেই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় হাজারখানেক বাড়তি কনটেইনারের চাপ সৃষ্টি হচ্ছে ডিপোগুলোতে।
বেসরকারি কনটেইনার ডিপো সমিতি (বিকডা)’র মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, আমরা রপ্তানি কনটেইনারের মাত্র ৪০ থেকে ৪৫ শতাংশ সরবরাহ করতে পারছি। ২৪ ঘণ্টা কর্মবিরতি চললে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।

এই জট সামাল দিতে অন্তত এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে। শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের কারণে বন্দরের সবচেয়ে পুরনো জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনালের জেটিগুলোতে পণ্য ওঠানামা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এছাড়া এনসিটি ও সিসিটি টার্মিনালেও বিক্ষোভের কারণে কার্যক্রম অচল রয়েছে। বর্তমানে বন্দরে প্রায় ৩২ হাজার ১০০ টিইইউস (২০ ফুট লম্বা কনটেইনারের একক) কনটেইনার এবং ৯৭টি জাহাজ অবস্থান করছে। কনটেইনার কিপডাউন ও ডেলিভারি বন্ধ থাকায় বন্দরের ভেতরেও তীব্র জট সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

​শিপিং লাইনগুলোর দাবি, প্রতিটি জাহাজ জেটিতে অলস বসে থাকায় প্রতিদিন বার্থ হায়ার ও ফুয়েল খরচসহ মোটা অঙ্কের লোকসান গুনতে হচ্ছে।

এমএসসি শিপিংয়ের হেড অব অপারেশন আজমীর হোসাইন চৌধুরী বলেন, বিদেশি অপারেটরদের কাছে বন্দর নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর।

তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ-র পরিচালক রাকিবুল আলম চৌধুরী বলেন, কাঁচামাল সময়মতো কারখানায় না পৌঁছালে উৎপাদন বন্ধ হয়ে যাবে। সামনে রমজান ও ২১ শে ফেব্রুয়ারির ছুটি রয়েছে। দ্রুত বন্দর সচল না করলে এই ক্ষতি সামলানো অসম্ভব হবে। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, কনটেইনার কিপডাউন চলছে, আমাদের লোকবল সব জায়গায় কাজ করছে। বন্দর ব্যবহারকারী এবং যারা ডেলিভারি নেবে; বিশেষ করে সিঅ্যান্ডএফদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করেন। কেউ যেন গুজবে কান না দেন এবং বাইরে থেকে কোনো স্বার্থান্বেষী মহল রমজানকে সামনে রেখে বা ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করার উদ্দেশ্যে এই পরিস্থিতি কাজে লাগাতে না পারে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এই আন্দোলন চলছে। আন্দোলন দমাতে কর্তৃপক্ষ এরই মধ্যে ২০ জন কর্মচারীকে শাস্তিমূলক বদলি করলেও শ্রমিকরা তা প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, ইজারা বাতিল ও বদলি আদেশ প্রত্যাহার না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করা হবে না এবং চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। তবে এই অনিশ্চয়তার মধ্যে দেশের ৯৩ শতাংশ আমদানি-রপ্তানি বাণিজ্য নিয়ন্ত্রণকারী চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ নিয়ে পুরো দেশ উদ্বিগ্ন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কোনো বিদেশি শক্তির হাতে বাংলাদেশ পরিচালিত হবে না: আমীর খসরু

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর

ধানের শীষে ভোট দিয়ে রায় নিশ্চিত হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারার ডাক ইফতেখার মহসিনের

স্বদেশ গড়ার শপথ নিয়ে ধানের শীষে ভোট দিতে হবে: আবু সুফিয়ান

আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন

টেগ্গড টানা কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বিক্ষোভে উত্তাল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তী সংবাদ বদলে যাচ্ছে র‌্যাবের নাম
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কোনো বিদেশি শক্তির হাতে বাংলাদেশ পরিচালিত হবে না: আমীর খসরু
জনপথ আমাদের চট্টগ্রাম রাজনীতি ফেব্রুয়ারি ৭, ২০২৬
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ ফেব্রুয়ারি ৭, ২০২৬
ধানের শীষে ভোট দিয়ে রায় নিশ্চিত হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারার ডাক ইফতেখার মহসিনের
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে ফেব্রুয়ারি ৭, ২০২৬
স্বদেশ গড়ার শপথ নিয়ে ধানের শীষে ভোট দিতে হবে: আবু সুফিয়ান
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?