By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | ভোর ৫:২৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর শহীদের রক্তে লেখা: আলী রীয়াজ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর শহীদের রক্তে লেখা: আলী রীয়াজ
জনপথজাতীয়বাংলাদেশলিড ২

জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর শহীদের রক্তে লেখা: আলী রীয়াজ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/০৩ at ৩:২৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদার) আলী রিয়াজ বলেছেন, আপনাদের সামনে যে কাগজের বই জুলাই জাতীয় সনদ হিসেবে মুদ্রিত অবস্থায় পৌঁছে দেওয়া হয়েছে, সেগুলো কালো কালিতে ছাপা। কিন্তু এর প্রত্যেকটা অক্ষর রক্ত দিয়ে লেখা হয়েছে। শহীদের রক্ত দিয়ে লেখা হয়েছে এই জুলাই জাতীয় সনদ।

তিনি বলেন, আমি যখন জুলাই জাতীয় সনদের বইটা খুলি, আমি সন্তানহারা মায়ের আর্তনাদ শুনতে পাই। যে বোন এখনো অপেক্ষায় আছে তার ভাই ফিরবেন কি না; আমি তার হাহাকার শুনতে পাই। সেই ঋণের স্বীকৃতির জন্য এই জুলাই সনদ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গণভোট নিয়ে প্রচার-প্রচারণা সংক্রান্ত মতামতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি শহীদ ও আহতদের স্মরণ করে বলেন, ১৪ বছর বয়সী শিক্ষার্থী আহমেদ আব্দুল থেকে শুরু করে ৩৮ বছর বয়সী সোহেল রানার মতো অসংখ্য মানুষ রাষ্ট্রক্ষমতা বা রাজনৈতিক পদ পাওয়ার আশায় নয়, বরং একটি ন্যায্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিলেন। তারা কেউ রাষ্ট্রপতি হতে চাননি, প্রধানমন্ত্রী হতে চাননি, এমনকি সরকারি চাকরিও চাননি, তারা চেয়েছিলেন নাগরিক হিসেবে ন্যূনতম অধিকার।

আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ সেই দায়বদ্ধতারই প্রাতিষ্ঠানিক রূপ। রাজনৈতিক দল, কমিশন, সিভিল সোসাইটি ও বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে এই সনদ তৈরি হয়েছে। এটি এমন একটি দলিল, যার প্রতিটি অক্ষরের সঙ্গে শহীদ পরিবারের কান্না, গুম হওয়া স্বজনের অপেক্ষা এবং আহতদের যন্ত্রণার ইতিহাস জড়িয়ে আছে।

আলোচনায় তিনি বলেন, জুলাই জাতীয় সনদের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশে এক ব্যক্তির শাসনব্যবস্থা যেন আর কখনো ফিরে না আসে। নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, রাষ্ট্রপতির ক্ষমতা, জরুরি অবস্থা জারি, বিচার বিভাগের স্বাধীনতা এবং জনপ্রতিনিধিদের ভূমিকা-এসব বিষয়ে কাঠামোগত সংস্কারের প্রস্তাব এতে অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার হরণ, ভোটাধিকার কেড়ে নেওয়া, প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিকীকরণ এবং জবাবদিহিহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে, জুলাই জাতীয় সনদ তার বিপরীতে একটি নতুন রাষ্ট্রদর্শনের কথা বলে।

আলী রীয়াজ বলেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগ অবহেলা করলে চলবে না। শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখা, যেখানে নাগরিককে অধিকার আদায়ের জন্য আর রক্ত দিতে হবে না।

অনুষ্ঠানে আলী রীয়াজ সবাইকে জুলাই সনদের পক্ষে কাজ করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, জুলাইয়ে আহত ব্যক্তিরাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নাফ নদীতে জেলের বড়শিতে উঠে এলো ৩০ কেজির কোরাল

২৪ এপ্রিল মধ্যেরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

বান্দরবানে ১০ হাজার ইয়াবাসহ তঞ্চঙ্গা যুবক আটক

দলের নিজস্ব প্রক্রিয়ায় তৃণমূল ও মহিলা বিভাগের মতামতে প্রার্থী চূড়ান্ত হয়েছে: জামায়াত

টেগ্গড জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর শহীদের রক্তে লেখা: আলী রীয়াজ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কক্সবাজারে এক মাসে মাদক ও অস্ত্রসহ আটক ৮০
পরবর্তী সংবাদ একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামায়াত: সালাহউদ্দিন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নাফ নদীতে জেলের বড়শিতে উঠে এলো ৩০ কেজির কোরাল
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে এপ্রিল ২১, ২০২৬
২৪ এপ্রিল মধ্যেরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা
আইন আদালত জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি রাঙ্গামাটি শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
বান্দরবানে ১০ হাজার ইয়াবাসহ তঞ্চঙ্গা যুবক আটক
আইন আদালত জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?