By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ২:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামায়াত: সালাহউদ্দিন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামায়াত: সালাহউদ্দিন
কক্সবাজারজনপথজাতীয়জেলা উপজেলারাজনীতিলিড ২শহর থেকে দূরে

একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামায়াত: সালাহউদ্দিন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/০৩ at ৩:৩৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াত আমিরের সাম্প্রতিক মন্তব্য ইতিহাস বিকৃতির শামিল। তিনি অভিযোগ করেন, একটি দলের আমির সাহেব দাবি করেছেন— জিয়াউর রহমান নন, বরং কর্নেল অলি আহমদই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একজন মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নিজেদের অবস্থান দেখানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ায় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের জংগলকাটায় নির্বাচনী পথসভায় এসব কথা করেন সালাহউদ্দিন।

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী; যারা এই দেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে। তাদের দলের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন।’

সালাহউদ্দিনের মনে করেন, জামায়াত আমিরের এই ধরনের বক্তব্য অস্বাভাবিক নয়। কারণ যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ইতিহাস বিকৃত করবে— এটাই স্বাভাবিক।

তবে বাংলাদেশের মানুষ সব জানে। জনগণ জানে, আজ তারা নতুন রূপে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে, তা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি।

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামে বন্দর স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকে হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন ‘উই রিভল্ট’। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।’

তার এই বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সালাউহদ্দিন আহমদ বলে, ‘আগামী দিনে হয়তো আমাদের এমন কথাও শুনতে হবে যে, জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে। এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধেই আজ থেকেই বাংলাদেশে প্রতিবাদের ঢেউ উঠবে-আমি সেই বিশ্বাস রাখি।’

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, ‘তারা একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে, কার্যত ভাড়া করে, একটি সাইনবোর্ড দেখাতে চাইছে যে, তাদেরও মুক্তিযোদ্ধা আছে। সেই মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নিজেদের অবস্থান দেখানোর চেষ্টা করছে। কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এটা কখনোই মেনে নেবে না এবং আমরা বিশ্বাস করি, তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।’

জামায়াত দেশের নারী সমাজকে চরমভাবে অপমান করেছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। পাশাপাশি নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেয়ার যে পরিকল্পনার কথা জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে তারও সমালোচনা করেন তিনি। প্রশ্ন তোলেন, ‘যদি একজন নারীর কর্মঘণ্টা পাঁচ ঘণ্টায় নামিয়ে আনা হয়, তাহলে কোনো প্রতিষ্ঠান, কোনো শিল্পকারখানা বা বিনিয়োগকারী নারীকে চাকরি দিতে আগ্রহী হবে? এর অর্থ হলো-নারীদের ঘরের ভেতরে আবদ্ধ করে রাখা। তারা এদেশের নারী সমাজের অগ্রগতি ও প্রগতি চায় না। আর বাস্তবতার প্রমাণ হলো-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা একজন নারী প্রার্থীও মনোনয়ন দেয়নি। তাহলে তাদের দ্বারা নারীর ক্ষমতায়ন কীভাবে সম্ভব?’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা তারেক রহমান বলেছেন— আই হ্যাভ এ প্ল্যান; এই পরিকল্পনা এদেশের মানুষের জন্য, এদেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য। এই গণতান্ত্রিক সংস্কার হবে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে।’

আমরা বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই এবং একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন চাই। এসব বিষয়ে আমাদের সুস্পষ্ট প্রস্তাব রয়েছে এবং আমরা সেগুলো সংস্কার কমিশনে উপস্থাপন করেছি।

এ সময় উপস্থিত ছিলেন— কক্সবাজার জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দফতর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নাফ নদীতে জেলের বড়শিতে উঠে এলো ৩০ কেজির কোরাল

২৪ এপ্রিল মধ্যেরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

বান্দরবানে ১০ হাজার ইয়াবাসহ তঞ্চঙ্গা যুবক আটক

দলের নিজস্ব প্রক্রিয়ায় তৃণমূল ও মহিলা বিভাগের মতামতে প্রার্থী চূড়ান্ত হয়েছে: জামায়াত

টেগ্গড একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামায়াত: সালাহউদ্দিন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর শহীদের রক্তে লেখা: আলী রীয়াজ
পরবর্তী সংবাদ কয়দিন পর হয়তো বলবেন, গোলাম আজম স্বাধীনতার ঘোষক : রিজভী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নাফ নদীতে জেলের বড়শিতে উঠে এলো ৩০ কেজির কোরাল
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে এপ্রিল ২১, ২০২৬
২৪ এপ্রিল মধ্যেরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা
আইন আদালত জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি রাঙ্গামাটি শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
বান্দরবানে ১০ হাজার ইয়াবাসহ তঞ্চঙ্গা যুবক আটক
আইন আদালত জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?