By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | শীতকাল | রাত ১১:০২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই : জোনায়েদ সাকি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই : জোনায়েদ সাকি
জনপথজাতীয়রাজনীতি

আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই : জোনায়েদ সাকি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/০৫ at ৬:৫০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেশের গণতন্ত্র ও অস্তিত্বের জন্য অত্যন্ত জরুরি। আমরা নিজেরা ভোট জালিয়াতি করব না, কাউকে করতেও দেব না। ভোট আপনার অধিকার, সেই অধিকার প্রয়োগ করুন।

ভোট প্রদান শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রেই অবস্থান করবেন।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘মনে রাখবেন ১৯৭১ সালে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ২৪শে আমাদের তরুণরা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য ত্যাগ স্বীকার করেছে।

সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘আমাদের অসংখ্য প্রবাসী সন্তান রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। সারা দেশে প্রবাসী রেমিট্যান্সে ৫০০ উপজেলার মধ্যে বাঞ্ছারামপুর প্রথম স্থান।

আমাদের টাকায় অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে অথচ আমাদের রাস্তা ঘাটের বেহাল অবস্থা। আমি বিশ্বাস করি মেঘনার ওপর সেতু নির্মিত হলে বাঞ্ছারামপুর শিল্প ও বাণিজ্যের এক বিশাল কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। আমাদের সন্তানদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতে হবে, বিশ্বমানের জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলতে হবে। যেন আমাদের তরুণরা ঘরে বসেই বিশ্ববাজারে কাজ করার সুযোগ পায়।’
সাকি আরো বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ হবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের।

তারা তাদের অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে। আমাদের নদী-নালা, খাল-বিল ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে। অসহায়, স্বাবলম্বী নন এমন প্রবীণ ও নাগরিকদের ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে হবে। নারীদের নিরাপত্তা ও শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।’
গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানেরা যেন মাদক ও সন্ত্রাসে জড়িয়ে না পরে। একদিকে উন্নয়ন, অন্যদিকে নৈতিক সমাজ এই দুই লক্ষ্য নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আগামী ১২ তারিখে যদি মাথাল প্রতীক বিজয়ী হয় এবং আমাদের জোট সরকার গঠন করে তাহলে বাঞ্ছারামপুরের ন্যায্য দাবিগুলো জোরালোভাবে আদায় করা সম্ভব হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সাকীর নির্বাচনী গণসংযোগে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মূসা, পৌর বিএনপির সাধারন সম্পাদক সালে মূসা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মর্তুজা বশীর আপেল প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কোনো বিদেশি শক্তির হাতে বাংলাদেশ পরিচালিত হবে না: আমীর খসরু

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর

ধানের শীষে ভোট দিয়ে রায় নিশ্চিত হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারার ডাক ইফতেখার মহসিনের

স্বদেশ গড়ার শপথ নিয়ে ধানের শীষে ভোট দিতে হবে: আবু সুফিয়ান

আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন

টেগ্গড অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই : জোনায়েদ সাকি, আমরা সুষ্ঠু

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ শুভ জন্মদিন বাপ্পা মজুমদার
পরবর্তী সংবাদ চট্টগ্রাম-৬ রাউজান আসনে বিএনপিসহ ৪ প্রার্থীর প্রচরাণা তুঙ্গে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কোনো বিদেশি শক্তির হাতে বাংলাদেশ পরিচালিত হবে না: আমীর খসরু
জনপথ আমাদের চট্টগ্রাম রাজনীতি ফেব্রুয়ারি ৭, ২০২৬
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ ফেব্রুয়ারি ৭, ২০২৬
ধানের শীষে ভোট দিয়ে রায় নিশ্চিত হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারার ডাক ইফতেখার মহসিনের
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে ফেব্রুয়ারি ৭, ২০২৬
স্বদেশ গড়ার শপথ নিয়ে ধানের শীষে ভোট দিতে হবে: আবু সুফিয়ান
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?