চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ এনামুল হক কুসুমপুরা ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন। গণসংযোগ ও পথসভায় এনামুল হকের নির্বাচন পরিচালনায় উপদেষ্ঠা কমিটির প্রধান, বিএনপির প্রতিষ্ঠাকালীন সংগঠক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠনেতা, পটিয়া উপজেলা বিএনপির তিনবারের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত কুসুমপুরার সাবেক ইউপি চেয়ারম্যান কারা নির্যাতিত মজলুম জননেতা মোহাম্মদ নুরুল আমিন এমএসসি। নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বিএনপি, … ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। পরে আয়োজিত পথসভায় মোহাম্মদ এনামুল হক বলেন, জনগণের ভোট ও সমর্থন পেলে তিনি পটিয়ার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে রয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে জনগণ তাদের অধিকার ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


