By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | সকাল ৬:০১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবির কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চবির কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

চবির কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/০৯ at ৮:৩৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আয়োজনে এবং চবি শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী (৮-৯ ফেব্রুয়ারি) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এবং মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। এছাড়া প্রধান বিচারক ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীনসহ অন্যান্য বিচারকবৃন্দ, হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, ক্রীড়া আয়োজন কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত), কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলসমূহের ক্রীড়াসহ কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হওয়ায় চাকসু, চবি শারীরিক শিক্ষা বিভাগ ও ক্রীড়া প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি বলেন, এবারের কেন্দ্রীয় ক্রীড়া প্রতিযোগিতা ভিন্নরকম ইতিবাচক মাত্রা পেয়েছে। প্রতিটি হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে খেলায় অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে আমাদের কষ্ট ভুলে গেছি। ক্রীড়া প্রতিযোগিতায় এসে বুঝলাম শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বেড়েছে। আশা করি, আমাদের ক্রীড়াবিদরা তাদের চর্চা অব্যহত রাখবে এবং পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো অবদান রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে। উপাচার্য বিজয়ীদের অভিনন্দন জানান এবং চর্চা অব্যহত রেখে আগামীতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। যারা জয়ী হতে পারেনি তাদেরকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আগামীর সাফল্য লাভের প্রত্যাশায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বিজয়ীদের অভিনন্দন জানান। পাশাপাশি বিজিতদের শুভ কামনা জানান। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা ক্রীড়ায় তাদের অসাধারণ দক্ষতা দেখিয়েছে। আশা করি, এ চর্চা একদিনের না হয়ে অব্যহত থাকবে এবং পরবর্তীতে বড় জয় অর্জন হবে। তিনি চাকসু, শারীরিক শিক্ষা বিভাগ, সকল হল প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আশা করি, ক্যাম্পাসে শিক্ষার্থীরা মাদকের পরিবর্তে ক্রীড়ার প্রতি আগ্রহী হবে। চবি ক্যাম্পাসের ক্রীড়াবিদরা কেন্দ্রীয় ক্রীড়া প্রতিযোগিতার পর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা করেন তিনি। চাকসুর খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, হল সংসদসমূহের ক্রীড়া সম্পাদকবৃন্দ, চবি শারীরিক শিক্ষা বিভাগসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি।

এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে চবি শহীদ আবদুর রব হল ৬৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, চবি শাহ আমানত হল ৫০ পয়েন্ট পেয়ে রানার্স আপ, চবি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল ২১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে। ২০ পয়েন্ট পেয়ে শহীদ আবদুর রব হলের হীরক রায় ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের রুমন জয় তঞ্চঙ্গ্যা যৌথভাবে ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং রুমন জয় তঞ্চঙ্গ্যা দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেন। শাহ আমানত হলের মো. জাকির হোসেন ১৫ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত রানার্স আপ হয়েছে।

ছাত্রী হলের মধ্যে চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ৫৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, প্রীতিলতা হল ১৬ পয়েন্ট পেয়ে রানার্স আপ এবং ১০ পয়েন্ট পেয়ে শামসুন নাহার হল তৃতীয় স্থান অর্জন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের শিক্ষার্থী ও চাকসুর সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি দ্রুততম মানবী এবং ২০ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ১৩ পয়েন্ট পেয়ে একই হলের মিফতা জাহান মীম রানার্স আপ হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ক্রীড়া আয়োজক কমিটির সদস্যবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, হলসমূহের আবাসিক শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনিয়া পারভীন লাকী, মোছা. সাজেদা ইসফাত রহমান সামান্তা, মিথিলা মল্লিক ও সাকিব আহমেদ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘কুরুচিপূর্ণ কটুক্তি করে সুস্থ ধারার রাজনীতির সংস্কৃতি নষ্ট করা বন্ধ করতে হবে’

চট্টগ্রাম মেরিন ঠিকাদার মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: এলজিআরডি মন্ত্রী

পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি গরু ও নগদ টাকা লুট

টেগ্গড চবির কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ধানের শীষে ভোট দিয়ে আগামীর বাংলাদেশের গতিপথ নির্ধারণের সারথী হোন: আসলাম চৌধুরী
পরবর্তী সংবাদ ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নাশকতার আশঙ্কা, সারা দেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ
লিড এপ্রিল ২৫, ২০২৬
‘কুরুচিপূর্ণ কটুক্তি করে সুস্থ ধারার রাজনীতির সংস্কৃতি নষ্ট করা বন্ধ করতে হবে’
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি এপ্রিল ২৪, ২০২৬
চট্টগ্রাম মেরিন ঠিকাদার মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন এপ্রিল ২৪, ২০২৬
ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?