By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | দুপুর ১২:৫২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মহানগরসহ ১৬ আসনের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > মহানগরসহ ১৬ আসনের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম
জনপথআমাদের চট্টগ্রামলিড

মহানগরসহ ১৬ আসনের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/১১ at ২:০০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই ঢাকার বাইরের ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।

এরই প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৬টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন প্রশাসন। সকাল থেকে কেন্দ্রভিত্তিক ভোটের সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়।

ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, চটের থলি, স্ট্যাপলার মেশিন ও পিন, অমোচনীয় কালি, রাবার সিল, মার্কিং সিল, স্ট্যাম্প প্যাড, চার্জার লাইটসহ প্রয়োজনীয় সব উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। উপজেলার ভোট কেন্দ্রগুলোর সরঞ্জাম এরইমধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ইউএনওদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ জানান, ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন। একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই বলে জানান তিনি।

নির্বাচন উপলক্ষে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ১১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেটসহ মোট ১৪২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সম্ভাব্য নাশকতা এড়াতে চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে সাঁজোয়া যান নিয়ে সেনাসদস্যদের টহল দেখা গেছে। পাশাপাশি ভোট কেন্দ্র ও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র‌্যাব, বিজিবি, নৌবাহিনী ও আনসার সদস্যরা মহড়া দিচ্ছেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহিদ হোসেন মিঞা বলেন, “সময়ের সীমাবদ্ধতা বিবেচনায় রেখে ভোটারদের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।” ভোটাররা নিরাপদ পরিবেশে কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ সন্তোষজনক। বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি। আইনশৃঙ্ঙ্খলা পরিস্থিতির উন্নতির কারণে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামে মোট ভোট কেন্দ্র ১ হাজার ৯৬৫টি। এর মধ্যে ৬৫৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। প্রত্যেক ভোট কেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে এবং পুলিশ বডিওর্ন ক্যামেরা ব্যবহার করবেন।

নির্বাচনে দায়িত্ব পালন করবেন ১ হাজার ৯৬৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ১২ হাজার ৫৯৫ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ২৯ হাজার ১৬৫ জন পোলিং কর্মকর্তা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কাপ্তাইয়ে বিরল প্রজাতির বাংলা লজ্জাবতী বানর উদ্ধার

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

মিরসরাইয়ে ২৫ ঘনফুট গামার ও আকাশমণি কাঠ জব্দ

আগ্রাবাদে মাটি ধসের দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু, আহত ২

ঐতিহাসিক জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা: দূর-দূরান্ত থেকে নানা ধরনের পসরা নিয়ে আসতে শুরু করেছেন বিক্রেতারা

টেগ্গড মহানগরসহ ১৬ আসনের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চন্দনাইশে ১০ লাখ টাকা উদ্ধারসহ মাইক্রোবাসা জব্দ
পরবর্তী সংবাদ খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে বিরল প্রজাতির বাংলা লজ্জাবতী বানর উদ্ধার
জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি রাঙ্গামাটি শহর থেকে দূরে এপ্রিল ২৩, ২০২৬
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
আমাদের চট্টগ্রাম খেলা এপ্রিল ২৩, ২০২৬
মিরসরাইয়ে ২৫ ঘনফুট গামার ও আকাশমণি কাঠ জব্দ
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৩, ২০২৬
আগ্রাবাদে মাটি ধসের দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু, আহত ২
আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?