By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ শ্রমজীবী মানুষের জন্য স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করতে হবে’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ‘রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ শ্রমজীবী মানুষের জন্য স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করতে হবে’
আমাদের চট্টগ্রামজনপথপ্রতিষ্ঠান ও সংগঠনরাজনীতি

‘রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ শ্রমজীবী মানুষের জন্য স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করতে হবে’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/১৭ at ১২:৫১ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, রমজান মাসে হোটেল শ্রমিক ছাঁটাই বন্ধ রাখা, বকেয়া বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের মাধ্যমে শ্রমজীবী মানুষের জন্য স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করুন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব চট্টগ্রামের জামালখানস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর কার্যালয়ে ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত জরুরি থানা ও সেক্টর দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, মাহে রমজান কেবল উপবাসের মাস নয়, এটি তাকওয়া অর্জন, আত্মনিয়ন্ত্রণ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার সময়। রমজানের পবিত্রতা রক্ষায় অনৈতিকতা, অশালীনতা ও ধর্মীয় চেতনাবিরোধী সব কার্যক্রম বন্ধ করতে সমাজ ও রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

হোটেল শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, রমজান মাসে শ্রমিক ছাঁটাই একটি অমানবিক ও অন্যায় সিদ্ধান্ত। এই মাসে কোনো অবস্থাতেই শ্রমিক ছাঁটাই করা যাবে না এবং বকেয়া বেতন ও পাওনা দ্রুত পরিশোধ করতে হবে।

তিনি বলেন, শ্রমিকরা যেন নির্বিঘ্নে রোজা পালন করতে পারে, সে জন্য কর্মঘণ্টা সহনীয় করা, নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করা মালিকপক্ষের নৈতিক দায়িত্ব।

প্রধান অতিথি আরও বলেন, অনেক শ্রমিক সীমিত আয়ের কারণে ইফতার ও সাহরির প্রয়োজনীয় ব্যবস্থা করতে হিমশিম খায়।

এ অবস্থায় মালিকদের পাশাপাশি সামর্থ্যবানদের এগিয়ে এসে শ্রমিকদের জন্য সম্মিলিতভাবে ইফতার ও সাহরির আয়োজন করা উচিত।
যাকাত প্রসঙ্গে তিনি বলেন, যাকাত একটি ফরজ ইবাদত এবং কার্যকর সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অন্যতম মাধ্যম। শ্রমিক, মজুর ও দরিদ্র শ্রেণির কাছে যাকাত সুষ্ঠু ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে হবে।
যাকাত যদি প্রকৃত হকদারদের মাঝে বণ্টন করা হয়, তাহলে দারিদ্র্য বিমোচন, সামাজিক ভারসাম্য এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি শ্রমিক ও নিম্নআয়ের মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। বাজারে নজরদারি জোরদার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, মাহে রমজানের শিক্ষা ব্যক্তি জীবন ছাড়াও সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোয় বাস্তবায়িত হলে শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। শ্রমিক কল্যান ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং ডা. একেএম ফজলুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশনের নগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম এবং সাহায্য ও পুনর্বাসন সম্পাদক সাব্বির আহমেদ উসমানীসহ বিভিন্ন থানা ও সেক্টরের নেতারা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

জাতীয় সংসদসহ সব খাতে নারীর অংশগ্রহণ বেড়েছে: স্পিকার

হাম ও হামের উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আসামির যাবজ্জীবন

অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্রগ্রাম)

চবির নবনিযুক্ত দুই উপ-উপাচার্যের সঙ্গে চবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

টেগ্গড ‘রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ শ্রমজীবী মানুষের জন্য স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করতে হবে’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের
পরবর্তী সংবাদ খালেদা জিয়া আলোর দ্যুতি ছড়িয়ে গেলেন, হলেন নীহারিকা—যে আলোয় আজ ঝলমল করছে বিএনপি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

জাতীয় সংসদসহ সব খাতে নারীর অংশগ্রহণ বেড়েছে: স্পিকার
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জুন ১৭, ২০২৬
হাম ও হামের উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ স্বাস্থ‍্য জুন ১৭, ২০২৬
বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আসামির যাবজ্জীবন
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ জুন ১৭, ২০২৬
অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্রগ্রাম)
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রযুক্তি জুন ১৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?