By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ৮:০৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নাইজেরিয়ার গ্রামে ঢুকে রাতভর গুলি, নিহত ৫০
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > দেশে দেশে > নাইজেরিয়ার গ্রামে ঢুকে রাতভর গুলি, নিহত ৫০
দেশে দেশেবিদেশ

নাইজেরিয়ার গ্রামে ঢুকে রাতভর গুলি, নিহত ৫০

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/২১ at ৬:৪৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

উত্তর-পশ্চিম নাইজেরিয়ার জামফারা অঙ্গরাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু নারী ও শিশুকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে হামলাটি শুরু হয়ে শুক্রবার সকাল পর্যন্ত চলে। জামফারা রাজ্যের বুক্কুয়ুম এলাকার টুঙ্গান দুৎসে গ্রামে মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেন এবং বাসিন্দাদের তুলে নিয়ে যান।

বুক্কুয়ুম দক্ষিণ এলাকার আইনপ্রণেতা হামিসু এ. ফারু বলেন, হামলাকারীরা একের পর এক গ্রামে আক্রমণ চালিয়েছে। এতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, অপহৃত ব্যক্তিদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়। নিখোঁজদের তালিকা তৈরির কাজ চলছে।

হামলার আগেই বিপদের আভাস মিলেছিল বলে জানিয়েছেন গ্রামবাসীরা। ৪১ বছর বয়সী আবদুল্লাহি সানি বলেন, হামলার এক দিন আগে ১৫০টির বেশি মোটরসাইকেলে সশস্ত্র লোকজনকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তখন নিরাপত্তা বাহিনীকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। হামলায় তার পরিবারের তিনজন সদস্য নিহত হয়েছেন।

নাইজেরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিস্থিতি অস্থির। সশস্ত্র অপরাধী চক্র ও বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতায় নিয়মিত প্রাণহানির ঘটনা ঘটছে। গত সপ্তাহে উত্তর-পশ্চিম নাইজার রাজ্যের বর্গু এলাকায় হামলায় অন্তত ৪৬ জন নিহত হন। কনকোসো গ্রামে সবচেয়ে ভয়াবহ হামলায় অন্তত ৩৮ জনকে গুলি করে বা গলা কেটে হত্যা করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতাও বাড়ছে। সম্প্রতি নাইজেরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণ করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যাকাণ্ড বন্ধে ব্যর্থতার অভিযোগ তুলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন।

গত ২৫ ডিসেম্বর উত্তরাঞ্চলীয় সোকোতো রাজ্যে নাইজেরীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়। চলতি সপ্তাহে নাইজেরিয়ার সামরিক বাহিনী জানায়, স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতে ১০০ জন মার্কিন সেনা দেশটিতে পৌঁছেছেন।

নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দফতরের মুখপাত্র সামাইলা উবা বলেন, এসব মার্কিন সেনা সরাসরি যুদ্ধে অংশ নেবেন না। তারা প্রযুক্তিগত সহায়তা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জামের মাধ্যমে সন্ত্রাসী সংগঠন দমনে সহায়তা করবেন। সব কার্যক্রমই থাকবে নাইজেরীয় সামরিক কমান্ডের অধীনে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ইরান, লেবানন, ইরাকে ভ্রমণে নাগরিকদের জন্য আমিরাতের নিষেধাজ্ঞা

পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে

জাকার্তার কাছে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত

কৃতজ্ঞতা জানিয়ে পুতিনের কাছে খামেনির বিশেষ বার্তা পৌঁছালেন আরাগচি

নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা সাবেক দুই প্রধানমন্ত্রী

টেগ্গড নাইজেরিয়ার গ্রামে ঢুকে রাতভর গুলি, নিহত ৫০

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা
পরবর্তী সংবাদ ১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরের পরিবর্তন আনা হবে: নৌ পরিবহনমন্ত্রী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মিরসরাইয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে অনার্স শিক্ষার্থীর মৃত্যু
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে স্বাস্থ‍্য মে ৪, ২০২৬
রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামী টিপু গ্রেফতার
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৪, ২০২৬
সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই, চলছে প্রি-বুকিং
জনপথ প্রযুক্তি বাংলাদেশ মে ৪, ২০২৬
পরিবহন আইন ও বিধিতে যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবী যাত্রী কল্যাণ সমিতির
জনপথ জাতীয় প্রতিষ্ঠান ও সংগঠন বাংলাদেশ লিড ৩ মে ৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?