By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | রাত ১১:০২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চাকসু, হল ও হোস্টেল সংসদ প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চাকসু, হল ও হোস্টেল সংসদ প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রামজনপথপ্রতিষ্ঠান ও সংগঠনশিক্ষা

চাকসু, হল ও হোস্টেল সংসদ প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/২৮ at ১১:২৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

পবিত্র মাহে রমজানের তাৎপর্য উপলব্ধি এবং ছাত্র প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর উদ্যোগে চাকসু, হল ও হোস্টেল সংসদ প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও চাকসুর সম্মানিত সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, চাকসু নির্বাচন এ প্রশাসনের বড় সফলতার একটি। দীর্ঘ প্রায় ৩৬ বছর পর চাকসু নির্বাচন হয়েছে, যার অনেক বিষয়ে আমরা অনভিজ্ঞ। নতুন করে আমাদের শুরু করতে হচ্ছে সবকিছু। গত দেড় বছরে এ প্রশাসনের আমলে অনেক কিছুই হয়েছে। আমরা মেগা কনভোকেশন করেছি। ক্যাম্পাসে হলসমূহে দখলদারিত্ব উৎখাত করে মেধার ভিত্তিতে আসন বন্টন করা হয়েছে। গবেষণায় এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন প্রতিষ্ঠিত হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নের দিক থেকেও ক্যাম্পাস এগিয়ে গেছে। আমরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের কল্যাণ এবং সেবার মান বৃদ্ধি করার কথা ভাবছি। বিশ্ববিদ্যালয় যাতে শতভাগ ন্যায্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পরিচালনা করা যায় সেজন্য তিনি দোয়া কামনা করেন। উপাচার্য দারুণ আয়োজনের জন্য চাকসুর ভিপি, জিএস, এজিএস অন্যান্য প্রতিনিধিবৃন্দ, হল ও হোস্টেল সংসদের ভিপি, জিএসসহ সকল প্রতিনিধিবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, চাকসু নির্বাচনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। চাকসু শিক্ষার্থীদের অধিকার সচেতন করেছে। চাকসু শিক্ষার্থীদের মত প্রকাশের অবারিত সুযোগ তৈরি করে দিয়েছে। চাকসু এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকলে একযোগে কাজ করলে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে মনে করেন তিনি। উপ-উপাচার্য (প্রশাসন) রমজানের গুরুত্ব সম্পর্কে বলেন, রমজান আমাদের শৃঙ্খলা, সংযম এবং সত্য বলা শিখিয়েছে। রমজানে ইসলামী সংস্কৃতি চর্চার মাধ্যমে ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে শিক্ষা লাভের সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার জন্য তিনি দোয়া কামনা করেন। তিনি সুন্দর আয়োজনের জন্য চাকসুসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর গত চার মাসে চাকসু ও হল সংসদগুলোর কার্যক্রম পর্যালোচনা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিনিধিদের পরিচিতি পর্ব, গত চার মাসের কার্যক্রম উপস্থাপন এবং প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়া চাকসুর অফিসিয়াল ওয়েবসাইট উন্মোচন, বার্ষিক ক্যালেন্ডার উদ্বোধন এবং ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সভাপতির বক্তব্যে চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দীর্ঘ সময় পর চাকসু নির্বাচন হয়েছে। সবকিছুই নতুন করে শুরু করতে হচ্ছে। চাকসুর অনেক সম্ভবনা রয়েছে, সেসব সম্ভবনা কাজে লাগাতে পারলে বিশ্ববিদ্যালয়ের চেহারা ইতিবাচকভাবে পরিবর্তন হয়ে যাবে।

অনুষ্ঠানে ছাত্র হলসমূহের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন শহীদ আবদুর রব হল সংসদের ভিপি হাফেজ বোরহান উদ্দিন, ছাত্রী হলসমূহের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের ভিপি সুমাইয়া নুসরাত। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে একটি করে ক্যালেন্ডার ও উপহার প্রদান করা হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল মান্নান, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম নিয়াজ উদ্দিন, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শাহাব উদ্দিন নীপু, বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটের সভাপতি ও পরিচালকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, চাকসু, হল ও হোস্টেল সংসদের ভিপি, জিএস ও এজিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চবিতে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল: চিফ হুইপ

চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন

বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

টেগ্গড চাকসু, হল ও হোস্টেল সংসদ প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ জনগণের প্রকৃত ভাগ্যন্নোয়নে কাজ শুরু করেছে সরকার: আবু সুফিয়ান
পরবর্তী সংবাদ মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের ‘প্রাইম নাও’ চালু করলো দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চবিতে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৩, ২০২৬
ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল: চিফ হুইপ
জনপথ জাতীয় বাংলাদেশ লিড এপ্রিল ২৩, ২০২৬
চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ২৩, ২০২৬
বার্লিনে তোপের মুখে পাহলভি
দেশে দেশে বিদেশ এপ্রিল ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?