By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | দুপুর ১:৫৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল
কক্সবাজারজনপথজেলা উপজেলারাজনীতিশহর থেকে দূরে

ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৩/০১ at ১১:০৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনী নিজ অফিসে কর্মরত অবস্থায় ইসরাইল-আমেরিকার যৌথ মারণাস্ত্রের আঘাতে শাহাদাত বরণ করেছেন। শেষ জীবনে এসেও তিনি দেশের স্বাধীনতা রক্ষার দায়িত্ব পালনের মধ্য দিয়ে বীরোচিত পুরুষের ভূমিকা পালন করেছেন। যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। মুসলমানরা এভাবে তাদের জীবন বাজি রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার নজরানা পেশ করে থাকেন।

পবিত্র রমজান আমাদের জন্য খোদা প্রদত্ত নিয়ামত। এ মাস আমাদেরকে সংযম ও ধৈর্য শেখায়। এটি আত্মশুদ্ধির মাস। এ মাসে পবিত্র কুরআনের শিক্ষার আলোকে জীবন গঠনের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমিরে জামায়াতের নির্দেশনা যে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যে ফয়সালা আসবে তখন সে ফয়সালার উপর আমাদেরকে অটল ও অবিচল থাকতে হবে।

কক্সবাজারের ঈদগাঁওতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন। ‘খোশ আমদেদ মাহে রমজান’ শিরোনামে মাহফিলটির আয়োজন করে ঈদগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামী। ইউনিয়ন জামায়াত আমির অধ্যাপক হাকিম আলীর স্বাগত বক্তব্যে ১ মার্চ রবিবার বিকেলে এ মাহফিল শুরু হয়।

স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মাহফিলটির কার্যক্রম সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল।

এতে বিশেষ অতিথির নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, উপজেলা সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম হেলালী ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তৈয়ব উদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশের জনগণ ইরানের জনগণের সাথে রয়েছেন। সর্বোচ্চ ধর্মীয় নেতার শাহাদাতে আমরা যারপর নাই শোকাহত। তার দৃঢ়চেতা ও বলিষ্ঠ ঈমানের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। তিনি ও তার স্বজনদের উপর হামলার ঘটনাটি আমাদেরকে অত্যন্ত মর্মাহত ও বিচলিত করেছে। আল্লাহ তাআলা ইরানী জনগণকে এ শোক সইবার ও ধৈর্য ধারণের সুযোগ দান করুন।

শেষে মুনাজাত পরিচালনা করেন জামায়াত নেতা প্রভাষক মোঃ ইউনুছ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলার সহ-সভাপতি মাওলানা বশির আহমদ, ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওলানা সোলতানুল ইসলাম, প্রবাসী মাওলানা আবুল কালাম, আলহাজ্ব আব্দুর রশিদ, মোবারক আহমদ, ঈদগাঁও আধুনিক হাসপাতালের পরিচালক এবং হেড অফ মার্কেটিং সরোয়ার কামাল, সওদাগর পাডার কামাল চেয়ারম্যান, মাওলানা ছরওয়ার কামাল, মাওলানা ছৈয়দ আহমদ, মাওলানা এনামুল হক, মাসটার ফরিদুল আলম, সাইফুল ইসলাম, কামরুল হাসান, জাফর আলম, নুরুল ইসলাম, বেদারুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতের নেতা- কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সর্বসাধারণ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

প্রাথমিকে লক্ষাধিক শিক্ষার্থীরা পাবে ব্যাগ ও স্কুল ড্রেস: মাহদী আমিন

কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

কাপ্তাই হ্রদে পানি সংকট তীব্র, ৫টির মধ্যে ৪টি বন্ধ, ১টি ইউনিটে উৎপাদন হচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট

টেগ্গড ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ দরিয়ানগরে জিপগাড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
পরবর্তী সংবাদ হাটহাজারীতে সর্বস্তরের মানুষের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ এপ্রিল ২২, ২০২৬
প্রাথমিকে লক্ষাধিক শিক্ষার্থীরা পাবে ব্যাগ ও স্কুল ড্রেস: মাহদী আমিন
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ শিক্ষা এপ্রিল ২২, ২০২৬
কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
আইন আদালত জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ এপ্রিল ২২, ২০২৬
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি
জনপথ জাতীয় বাংলাদেশ লিড এপ্রিল ২২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?