By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বসন্তকাল | রাত ২:০৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
জনপথজেলা উপজেলারাঙ্গামাটিশহর থেকে দূরেস্বাস্থ‍্য

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৩/০৮ at ২:০৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪র্থ শ্রেণির জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল না থাকায় হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪র্থ শ্রেণির মোট ১৭টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৪ জন। ১৩টি পদ শূন্য রয়েছে, যা মোট পদের প্রায় ৭৬.৫০ শতাংশ।

পদভিত্তিক তথ্য অনুযায়ী, পরিচ্ছন্নতা কর্মী পদে ৫টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ১ জন, শূন্য রয়েছে ৪টি পদ। আয়া পদে ২টি পদের বিপরীতে কেউ কর্মরত নেই। ওয়ার্ডবয় পদে ৩টির মধ্যে ১ জন কর্মরত, শূন্য রয়েছে ২টি পদ। অফিস সহায়ক পদে ৫টির মধ্যে কর্মরত আছেন ১ জন, শূন্য রয়েছে ৪টি পদ। এছাড়া নিরাপত্তা প্রহরী পদে ২টির মধ্যে ১ জন কর্মরত রয়েছেন। এঅবস্থায় অল্প সংখ্যক কর্মচারী দিয়ে পুরো হাসপাতালের পরিচ্ছন্নতা, ওয়ার্ড ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং প্রশাসনিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, হাসপাতালে CCTV ক্যামেরা নেই, বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা হিসেবে সোলার সিস্টেমও নেই। ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময় পুরো হাসপাতাল অন্ধকার হয়ে পড়ে এবং সেবা কার্যক্রম বিঘ্নিত হয়।

এছাড়া হাসপাতালে রোগীদের জন্য বেডও রয়েছে অপর্যাপ্ত। বর্তমানে আরও অন্তত ১০টি বেড প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতাল ও আবাসিক ভবনে ডিপ টিউবওয়েল না থাকায় বিশুদ্ধ পানির সংকটও রয়েছে। হাসপাতাল এলাকায় সোলার স্ট্রিট লাইটও নেই, যা রাতের নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলছে।

এবিষয়ে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. রুইহলা অং মারামা বলেন, ৪র্থ শ্রেণির জনবল সংকটের কারণে হাসপাতালের সেবা কার্যক্রম পরিচালনায় আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দ্রুত শূন্য পদগুলো পূরণ করা হলে রোগীদের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এবিষয়ে কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, কাপ্তাই একটি দুর্গম ও পাহাড়ি এলাকা। এখানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ চিকিৎসা নিতে আসে। কিন্তু ৪র্থ শ্রেণির কর্মচারীর এমন সংকট থাকলে স্বাভাবিকভাবেই হাসপাতালের সেবা ব্যাহত হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত শূন্য পদগুলো পূরণ করা এবং হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামোগত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
স্থানীয়দের দাবি, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। তাই জরুরি ভিত্তিতে জনবল নিয়োগসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সমস্যাগুলো সমাধান করা জরুরি হয়ে পড়েছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

হালদার পাড়ে অবৈধ ইটভাটা: অভিযানে ১ লাখ টাকা জরিমানা

সবাই ফ্যামিলি কার্ড পাবেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে: আবুল হাশেম বক্কর

তারেক রহমানের নেতৃত্বে ডাক বিভাগকে প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়ন করা হবে: আবু সুফিয়ান

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

ঈদগাঁওয়ে কমিউনিটি ইয়ুথ ডেভেলপমেন্ট সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

টেগ্গড কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কক্সবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ী হত্যার ঘটনায় আটক ২
পরবর্তী সংবাদ ‎ঈদগাঁওয়ে চেকের মামলায় ‎চেয়ারম্যান প্রার্থী আটক
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হালদার পাড়ে অবৈধ ইটভাটা: অভিযানে ১ লাখ টাকা জরিমানা
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মার্চ ১০, ২০২৬
সবাই ফ্যামিলি কার্ড পাবেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে: আবুল হাশেম বক্কর
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি মার্চ ১০, ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে ডাক বিভাগকে প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়ন করা হবে: আবু সুফিয়ান
জনপথ আমাদের চট্টগ্রাম রাজনীতি মার্চ ১০, ২০২৬
শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম
জনপথ জাতীয় বাংলাদেশ শিক্ষা মার্চ ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?