By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বসন্তকাল | রাত ৮:৪৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সাতকানিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > সাতকানিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২
জনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

সাতকানিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৩/২৫ at ৮:৪৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোর সময় পিছন থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় রনজিৎ ধর (৫৫) ও বাবুল দে প্রকাশ বালি (৬৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় জেরিন আফরোজ, দিলীপ মল্লিক, টিকলু বিশ্বাস, মো. ইহসান ও মশিউর রহমানসহ আরও ৫ জন আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের দুপুরের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় নিহত রনজিৎ ধর দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন ধরের ছেলে এবং বাবুল দে প্রকাশ বালি একই এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সূত্র জানায়, বুধবার সকালে নিহত রনজিৎ ধর ও বাবুল দে প্রকাশ বালিসহ আরও দুই ব্যক্তি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে মহাসড়কের ওপর দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামলে তারা সেটিতে উঠার পরপরই পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে এবং উভয় গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রনজিৎ ধর ও বাবুল দে প্রকাশ বালিকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত রনজিৎ ধর ও বাবুল দে প্রকাশ বালির এক প্রতিবেশী বলেন, রনজিৎ ও বালি দোহাজারী শ্রী শ্রী অনাথ সেবা আশ্রমের উদ্বোধন উপলক্ষ্যে কালিয়াইশ ইউনিয়নের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত দিতে গিয়েছিলেন। পরে তারা সেখান থেকে দোহাজারী ফেরার জন্য অটোরিকশায় উঠার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য গুড়া পিঠা

ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

সকলে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়তে হবে: পার্বত্যমন্ত্রী

কাপ্তাইয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

দেশে সোনার দাম কমলো

টেগ্গড সাতকানিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য গুড়া পিঠা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সাতকানিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মার্চ ২৫, ২০২৬
হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য গুড়া পিঠা
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মার্চ ২৫, ২০২৬
ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়
কক্সবাজার গণ মাধ্যম জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মার্চ ২৫, ২০২৬
সকলে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়তে হবে: পার্বত্যমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ মার্চ ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?