প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) আয়োজিত অন্তঃক্লাব স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়েছে।
০১ এপ্রিল (বুধবার), অনুষ্ঠিত ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার। তিনি বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা এবং নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, যেমন, বিতর্ক শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে অপরিহার্য। পিইউডিএস নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিইউডিএস-এর চিফ মডারেটর জুলিয়া পারভীন, মডারেটর সাইফুদ্দিন মুন্না, সাবেক সভাপতি সাবের শাহ এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ফজল আল মাহমুদ অয়ন, সিফাত নূরে চৌধুরী, কাজী ফারদিন ও মোশাররফা পারভীন।
ফাইনাল বিতর্কে সরকারি দল হিসেবে সেক্টর ৮, লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের এবং বিরোধী দল হিসেবে সেক্টর ২, খালেদ মোশাররফ মুখোমুখি হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বিতর্কে ৩-০ ব্যালটে চ্যাম্পিয়ন হয় সরকারি দল লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের।
বিজয়ী দলের পক্ষে বিতর্ক করেন তন্ময় তাহসিন, আদিবা সুবাত, আবিদ ওয়ালিদ এবং আয়মান ইবনাত। অপরদিকে রানারআপ দলের পক্ষে অংশগ্রহণ করেন মোহাম্মদ ইশতিয়াক, আশরাফুজ্জামান সিদ্দিক, মিহির এবং সুদীপ্তা।
টুর্নামেন্টে যৌথভাবে সেরা বক্তা নির্বাচিত হন মোহাম্মদ আসিফ উদ্দিন ও ফজল আল মাহমুদ অয়ন। এছাড়া ফাইনাল বিতর্কের সেরা বক্তা হন আদিবা সুবাত।
ফাইনাল বিতর্কের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিইউএসডি-এর সাবেক সহ-সভাপতি সাদাফ নাফ এবং বর্তমান সহ-সভাপতি তানভীন লিওন।
শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।


