By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ৯:৫৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চাঁদাবাজ-মাদকমুক্ত নিরাপদ নগরী গড়তে সিএমপির জিরো টলারেন্স: সিএমপি কমিশনার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চাঁদাবাজ-মাদকমুক্ত নিরাপদ নগরী গড়তে সিএমপির জিরো টলারেন্স: সিএমপি কমিশনার
আমাদের চট্টগ্রামজনপথ

চাঁদাবাজ-মাদকমুক্ত নিরাপদ নগরী গড়তে সিএমপির জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/০২ at ৪:৩৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) নবাগত কমিশনার হাসান মোঃ শওকত আলী বলেছেন, চাঁদাবাজ ও মাদকমুক্ত নিরাপদ নগরী গড়তে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চুরি-ছিনতাই ও কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। কোন পুলিশ সদস্য অপরাধে জড়িত থাকার প্রমান পাওয়া গেলে ছাড় নেই। সংঘবদ্ধ ছিনতাইকারীরা সিএনজি অটোরিক্সা বা মোটরসাইকেলে এসে মানুষের গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নিয়ে সটকে পড়ে। এ ধরণের ছিনতাই রোধে পুলিশের বিশেষ নজর থাকবে। যানজটমুক্ত নগর উপহার দিতে ট্রাফিক বিভাগকে আরও আধুনিকায়ন করা হবে। অপরাধ দমনে নগরীর গুরুত্বপূর্ণ হটস্পটগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে। এ লক্ষ্যে নতুন করে ম্যাপ তৈরীর কাজ শুরু হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে নিরাপদ নগরী উপহার দিতে পারবো।

২ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে দামপাড়াস্থ সিএমপি’র সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেসনস) মোঃ রইছ উদ্দিনসহ উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ৩৪তম কমিশনার হিসেবে গতকাল ১ এপ্রিল বুধবার সিএমপিতে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক হাসান মোঃ শওকত আলী। নবযোগদানকৃত সিএমপি কমিশনার ১৯৯৯ সালে ১৮তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ, ঢাকা মেট্টোপলিটন পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। সিএমপিতে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্টোপলিটন পুলিশে ডিআইজি (লজিস্টিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

এসএসসি পরীক্ষার্থী ‘২৬ ব্যাচ’র বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল

প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১৯ যাত্রী

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

‘স্কুল জীবনের শিক্ষার আলো আগামী দিনের পথকে আলোকিত করে’

চাকরি পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ

টেগ্গড চাঁদাবাজ-মাদকমুক্ত নিরাপদ নগরী গড়তে সিএমপির জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান অধ্যাপকের সাক্ষাৎ
পরবর্তী সংবাদ কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

এসএসসি পরীক্ষার্থী ‘২৬ ব্যাচ’র বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে শিক্ষা এপ্রিল ১৯, ২০২৬
প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১৯ যাত্রী
আমাদের চট্টগ্রাম জনপথ জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ লিড এপ্রিল ১৯, ২০২৬
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে এপ্রিল ১৯, ২০২৬
‘স্কুল জীবনের শিক্ষার আলো আগামী দিনের পথকে আলোকিত করে’
জনপথ আমাদের চট্টগ্রাম শিক্ষা এপ্রিল ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?