মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামে মিরসরাইয়ে মো. আলমগীর (৩৩) নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসীম ও সাধারণ সম্পাদক এস.এম মুরাদ চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিস্ককারের বিষয় নিশ্চিত করা হয়।
লিখিত প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দলীয় আদর্শ শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. আলমগীরকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিসে গাড়িতে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। এক পক্ষের নেতৃত্ব দিয়েছেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. আলমগীর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ কালা। এ ঘটনায় মঙ্গলবার রাতে দস্যুতার একটি মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ কালাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ এবং তাকেও দল থেকে বহিস্কার করা হয়। এবার যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীরকে বহিস্কার করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এম মুরাদ চৌধুরী জানান, করেরহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর দলীয় আদর্শ শৃঙ্খল পরিপন্থী কাজে লিপ্ত থাকায় দল থেকে বহিস্কার করা হয়েছে। কেউ যদি দলের দায়িত্বে থেকে অপকর্ম করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


