By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ৮:৪৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর অপরিহার্য’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর অপরিহার্য’
আমাদের চট্টগ্রামজনপথজাতীয়

‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর অপরিহার্য’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/০৫ at ১১:৩৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

বাংলাদেশের অর্থনীতি এখনো কৃষি, তৈরি পোশাক ও প্রবাসী আয়, এই তিন খাতের ওপর নির্ভরশীল উল্লেখ করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ওষুধশিল্প ও অর্ধপরিবাহী (সেমিকন্ডাক্টর) চিপ শিল্পসহ নতুন খাতগুলোতে গুরুত্ব দিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলেতে হবে।

তিনি বলেন, বিশ্বে সেমিকন্ডাক্টর চিপের চাহিদা দ্রুত বাড়ছে এবং বাংলাদেশ এ খাতে সম্ভাবনা কাজে লাগাতে পারে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর অপরিহার্য।

রোববার (৫ এপ্রিল) দুপুরে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ‘বিশ্বমুখী হই, আমাদের সাথে’ স্লোগান সামনে রেখে আনশিন জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার অ্যান্ড কনসালটেন্সির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনশিন জাপান কনসালটেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, ওয়েল আপ টেকনোলজির পরিচালক বখতিয়ার হোসেন, নিপ্পন একাডেমির শিক্ষক শাহেদুল ইসলাম, যুব সংগঠক জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

মেয়র বলেন, জাপান শুধু পড়াশোনার দেশ নয়, এটি শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সৃজনশীলতার পাঠশালা। শিক্ষার্থীরা সেখানে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশের সুনাম বাড়াতে পারবে।

নগর ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব উদ্যোগের ওপর জোর দিয়ে মেয়র বলেন, শহরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে।

দৈনন্দিন প্লাস্টিক ও জৈব বর্জ্য পুনঃব্যবহারের মাধ্যমে সার, বিদ্যুৎ ও বিকল্প জ্বালানি উৎপাদনের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

বিদেশগমন প্রসঙ্গে তিনি বলেন, শুধু কর্মসংস্থানের জন্য নয়, বরং উন্নত দেশের প্রযুক্তি ও দক্ষতা অর্জন করে তা দেশে প্রয়োগ করার মানসিকতা থাকতে হবে। এটাই প্রকৃত দেশপ্রেম।

জাপানে গিয়ে অর্জিত দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, ইংরেজির পাশাপাশি জাপানি, আরবি ও কোরীয় ভাষার দক্ষতা আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বাড়ায়। এ লক্ষ্যে সিটি করপোরেশনের উদ্যোগে কারিগরি ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

এমএম তারিকুল ইসলাম বলেন, ভবিষ্যতের পথে এগোতে শৃঙ্খলা, অধ্যবসায় ও সততার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের এই মূল্যবোধ ধারণ করতে হবে।

প্রফেসর ড. নাজিম উদ্দিন বলেন, জাপানের শিক্ষা ও গবেষণা পরিবেশ শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে। দেশে ফিরে সেই অভিজ্ঞতা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের মনোনয়ন পেলেন যারা

সহনীয় মাত্রায় তেল-গ্যাসের দাম বাড়ানো হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনে বৃহত্তর চট্টগ্রাম থেকে মনোনয়ন পেলেন শাকিলা, স্বপ্না ও মাধবী

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

চবি কেন্দ্রীয় মন্দিরের শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠিত

টেগ্গড ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর অপরিহার্য’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ পরিবেশ বাঁচলে দেশ ও মানুষ বাঁচবে, এই উপলব্ধি ছড়িয়ে দিতে হবে: ড. ইকবাল সরোয়ার
পরবর্তী সংবাদ প্রযুক্তিগত বিপ্লবের সময় এখনই দ্রুত মানসম্মত বৈদ্যুতিক পরিবহনব্যবস্থা জরুরী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সিরিজে সমতা ফিরতে জয়ের কৃতিত্ব যাদের দিলেন মিরাজ
খেলা এপ্রিল ২০, ২০২৬
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের মনোনয়ন পেলেন যারা
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ এপ্রিল ২০, ২০২৬
সহনীয় মাত্রায় তেল-গ্যাসের দাম বাড়ানো হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ এপ্রিল ২০, ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনে বৃহত্তর চট্টগ্রাম থেকে মনোনয়ন পেলেন শাকিলা, স্বপ্না ও মাধবী
আমাদের চট্টগ্রাম কক্সবাজার জনপথ বাংলাদেশ রাজনীতি লিড ৩ এপ্রিল ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?