শফিউল আলম, রাউজান: চট্টগ্রামের ফটিকছড়িতে গত বুধবার (৮ এপ্রিল) গাউসুল আজম বিল বিরাসাত হযরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর (ক.) বার্ষিক ওরস মোবারকের সমাপনী দিবসের চাহরাম শরীফ কেন্দ্রীয় মিলাদ, কিয়াম, জিকির, মুনাজাত এবং তবাররুকাত পরিবেশনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)-এর সদারতে পবিত্র চাহরাম শরীফ অনুষ্ঠিত হয়।এ সময় দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ মুনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বলেন, ‘হে আল্লাহ, জাতি-ধর্মবর্ণ নির্বিশেষে তোমার বান্দারা আপনার প্রিয় হাবিবের (স.) ও আউলিয়া কেরামের নেয়ামত হাছিলের জন্য দরবারে সমবেত হয়েছেন। তাদের হাজিরিকে কবুল করুন।
মহান অলীর খেদমতের বদৌলতে দুনিয়ায় একটি সম্মানের সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বলেন, ‘ওরস মোবারকের এই সমাপনী দিবসে আপনার অগণিত আশেক-ভক্ত দয়ার আশায়, ক্ষমার আশায়, শান্তির আশায়, দুনিয়া ও আখেরাতের মুক্তির আশায় আপনার কাছে হাত তুলেছেন। তাদের সকলের ফরিয়াদ কবুল করুন।’চাহরাম শরীফে তবাররুকাতকে সকলের জন্য রুহানি ও জিসমানি বিমারীর শিফা হিসেবে কবুল করার জন্য এবং সকলের গুনাহ-খাতা ক্ষমা করার জন্য ফরিয়াদ জানিয়ে তিনি বলেন, ‘হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.), গাউসুল আজম বিল বিরাসাত হযরত বাবা ভাণ্ডারী (ক.), কুতুবুল এরশাদ শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানায়ে ওয়াসেল মাইজভাণ্ডারী (ক.), অছিয়ে গাউসুল আজম শাহসুফি সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী (ক.) এবং বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর নজরে-করম ফয়জে-বরকত সকলের জন্য মঞ্জুর করুন।’
বিশেষ মুনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ক.) আরও বলেন, ‘গাউসুল আজম বিল বিরাসাত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর (ক.) পবিত্র ওরসের সমাপনী দিবসে তার আশেক ভক্তরা নানা কর্মসূচির আয়োজন করেছেন। আপনার বান্দারা দুনিয়ার প্রয়োজনকে দূরে ঠেলে দিয়ে আপনার প্রিয় বন্ধু মওলায়ে রহমানের দরবারে হাজির হয়েছেন। তাদের গুনাহ ক্ষমা করুন। দরবারের গোলাম হিসেবে আমাদের একটি সম্মানের জীবন দান করুন। আমাদের পিতামাতার উপযুক্ত খেদমত করার তৌফিক দিন। দেশ-বিদেশে যারা কর্মরত আছেন, প্রত্যেকের নিজ নিজ কর্মস্থলে নিরাপত্তা দান করুন।’
দেশ-বিদেশে অবস্থানকারী শ্রমজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবী ও কৃষিজীবিদের কর্মক্ষেত্রে উন্নতি দান করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বলেন, ‘আমাদের অন্ধকার কবরে আলো দান করুন। দরবারের উপযুক্ত তথা হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) প্রবর্তিত ত্বরিকার শিক্ষা, আমল ও আখলাক দিয়ে আমাদের পরিপূর্ণ করুন।’


