চট্টগ্রামের পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ইউনিয়ন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ হাজ্বী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু ছালেহ মো. সাইফুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার চৌধুরীসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে মতবিনিময় করা হয়।


