চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে স্বাধীনতার বইমেলায়র সাংবাদিক ও লেখক জাহেদ কায়সার এর কিশোর গল্প “স্টেশনের ছায়ামূর্তি” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
১১ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় মেল প্রাঙ্গণে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ওবায়দুল করিম, দৈনিক প্রিয় চট্টগ্রাম এর ভারপ্রাপ্ত সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন লেখক গবেষক ড. শামসুদ্দিন শিশির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সোহেল মাহরুফ , কবি সেলিম তালুকদার আকাশ, আগ্রণী ব্যাংক ভাইস প্রেসিডেন্ট মোঃ জসিমউদদীন ও বইএর লেখক জাহেদ কায়সার।
শিল্পী ও সাংবাদিক আজিজুল কদির এর প্রচ্ছদে বইটি নয়টি কিশোর গল্পস্থান পায়।
সনামধন্য প্রকাশনা সংস্থা প্রিয় চট্টগ্রাম ব্যানারে প্রকাশিত বইটি স্বাধীনতার বই মেলা চট্টগ্রাম এর আপন আলো স্টল নং ৬ এ পাওয়া যাচ্ছে।


