By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | বিকাল ৫:৪৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাউজানে মহামুনি মেলায় পাহাড়ী বাঙ্গালীদের পদচারণায় মুখরিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > রাউজানে মহামুনি মেলায় পাহাড়ী বাঙ্গালীদের পদচারণায় মুখরিত
জনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

রাউজানে মহামুনি মেলায় পাহাড়ী বাঙ্গালীদের পদচারণায় মুখরিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/১৩ at ১২:০৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 6 মিনিট
শেয়ার

শফিউল আলম, রাউজান: চট্টগ্রামের রাউজান উপজেলার প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন মহামুনি বিহার প্রাঙ্গণে সোমবার (১৩ এপ্রিল) ‘মহামুনি মেলায় পাহাড়ী বাঙ্গালীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে’।

১৩ এপ্রিল (সোমবার) সকাল থেকে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক, জীপ, সিএনজি অটোরিক্সা নিয়ে দল বেধে উপজাতীয় সম্প্রদায়ের নারী পুরুষ, যুবক যুবতী, কিশোর কিশোরী পাহাড়তলী মহামুনি মন্দিরে আসছে। এছাড়া ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলঅকা থেকে বৌদ্ব সম্প্রদায়ের অনুসারী নারী পুরুষ ও মহামুনি মন্দিরে মহামুনি মেলায় এসে জমায়েত হয়েছে।

পুরাতন বাংলা নবর্বষকে বিদায় নতুন বাংলা নববর্সকে স্বাগত জানাতে মহামুনি মেলায় প্রতি বৎসরের মতো এবার ও পাহাড়ী বাঙ্গালীদের মিলন মেলায় পরিণত হয়েছে । রাউজানের পাহাড়তলী ইউনিয়নের মহামুনি এলাকায় মহামুনি মন্দিরে প্রায় ১৮৪ বছরের প্রাচীন এ মেলা দেশজুড়ে আদিবাসী-বাঙালির এক অনন্য মিলনমেলা হিসেবে সুপরিচিত। স্থানীয়দের কাছে এটি ‘জুম্ম মেলা’ নামেও পরিচিত।আয়োজকদের প্রত্যাশা, এবারের আয়োজনে দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন মহামুনি মেলার আয়োজকরা। চৈত্রসংক্রান্তিকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ দলে দলে মহামুনি বিহারে সমবেত হন। কেউ যানবাহনে, কেউবা পায়ে হেঁটে এসে পূজা-অর্চনা, প্রার্থনা ও উৎসবমুখর পরিবেশে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করেন।মহামুনি বিহার সূত্রে জানা যায়, বৌদ্ধ ধর্মীয় গুরু চাইঙ্গা ঠাকুর ১৮০৫ (মতান্তরে ১৮১৩) খ্রিষ্টাব্দে এখানে মহামুনি তথা গৌতম বুদ্ধের মূর্তি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৮৪৩ খ্রিষ্টাব্দে মং সার্কেলের রাজা কুঞ্জ ধামাই এই বিহার প্রাঙ্গণে মেলার সূচনা করেন। সেই ধারাবাহিকতায় চৈত্রসংক্রান্তিকে ঘিরে এ মেলা আজও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে অীাসছে। মেলার প্রস্তুতি প্রসঙ্গে মহামুনি বিহার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক কেতন মুৎসুদ্দী জানান, পুণ্যার্থীদের থাকার ও বিশ্রামের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে কঠোর নজরদারি। পাশাপাশি মঞ্চায়নের মাধ্যমে আদিবাসী সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনার সাংস্কৃতিক অনুষ্টায়ে আদিবাসীরা গান ও নৃত্য পরিবেশন করেন মন্দির উন্নয়ন ও সংরক্ষণ কমিটির প্রশাসক অনুপম বড়ুয়া বাবুল বলেন, একসময় অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গ থেকেও দর্শনার্থীরা এ মেলায় অংশ নিতেন। বর্তমানে এটি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বৌদ্ধ আদিবাসী ও বাঙালি জনগোষ্ঠীর এক বৃহৎ মিলনমেলায় পরিণত হয়েছে। মেলায় আগত পুণ্যার্থীরা মহামুনি দিঘিতে স্নান শেষে বিহারে পূজা, সমবেত প্রার্থনা এবং বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন। তাদের রাত্রিযাপনের জন্য বিহার প্রাঙ্গণ ও চাইঙ্গা ঠাকুর উদ্যানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনও নিয়েছে বহুমাত্রিক উদ্যোগ। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম জানান, পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ বলেন, সাদা পোশাকে টহলসহ সার্বক্ষণিক পুলিশি নজরদারি রাখা হয়েছে । এদিকে, মেলায় আগত আদিবাসীসহ সকল দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে মেলা কমিটির সঙ্গে সমন্বয় করে গ্রাম পুলিশ কাজ করছেন বলে জানিয়েছেন স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান অর্পিতা মুৎসুদ্দি। তিনি বলেন, মহামুনি মেলা এ অঞ্চলের প্রাচীন ঐতিহ্যের অংশ, যা দেশজুড়ে সমাদৃত। এদিকে, চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষকে ঘিরে দুই দিনের বর্ণিল কর্মসূচি গ্রহণ করা হয়েছে।গতকাল ১৩ এপ্রিল সোমবার আদিবাসীদের চৈত্রসংক্রান্তি অনুষ্ঠান শেষে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের প্রথম প্রহরে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারে এসে বুদ্ধ পূজায় অংশ নেবেন। পরে মহামুনি বটমূল খ্যাত ফনীতটি মঞ্চে গ্রামের দুই সামাজিক সংগঠন মহামুনি তরুণ সংঘ ও মহামুনি সংস্কৃতি সংঘের আয়োজনে নৃত্য-গীত, নাটক, মূকাভিনয় ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেবেন। এছাড়াও মহামুনি তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হবে সর্বপ্রথম এশীয় ডি-লিট ডিগ্রি প্রাপ্ত বাঙালি ভারততত্ত্ববিদ, পালি ও বৌদ্ধশাস্ত্রে পণ্ডিত এবং লেখক ড. বেণীমাধব বড়ুয়া স্মৃতি তর্পণ।মেলাকে ঘিরে প্রবাসী ও দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত মানুষও গ্রামে ফিরে আসেন, ফলে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে এক আনন্দঘন পুনর্মিলনী পরিবেশ। বৈশ্বিক পরিস্থিতির কারণে অনেকেই সরাসরি মেলায় অংশ নিতে না পারলেও তাদের হৃদয়ে এ উৎসব ঘিরে থাকে গভীর আবেগ ও স্মৃতিচারণ। ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে বসবাসকারী কান্তা বড়ুয়া মুঠোফোনে বলেন, কর্মব্যস্ততা ও পারিবারিক কারণে দীর্ঘ ২৫ বছর ধরে মহামুনি মেলায় অংশ নেওয়া সম্ভব হয়নি। তবে মেলার সময় এলেই তার মন পড়ে থাকে দেশের মাটিতে। শৈশব-কৈশোরের স্মৃতিচারণা করে তিনি বলেন, স্কুল শেষে বর্ষবরণ অনুষ্ঠানের মহড়া, বন্ধুদের সঙ্গে আড্ডা, কাঁচা আম খাওয়া এবং পহেলা বৈশাখে নতুন পোশাক পরে আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়ার দিনগুলো আজও তাকে নাড়া দেয়। মন্দিরে যাওয়া, বাড়িতে অতিথি আপ্যায়ন ও সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতির সেই সময়গুলো তিনি গভীরভাবে অনুভব করেন।অন্যদিকে, কক্সবাজারের চকরিয়া থানায় কর্মরত পুলিশ উপ-সহকারী পরিদর্শক জুয়েল বড়ুয়া জানান, মহামুনি মেলার দিনটি তাদের জন্য বিশেষ উৎসবের দিন। দায়িত্ব যেখানেই থাকুক না কেন, এ দিনটিকে কেন্দ্র করে গ্রামে ফেরার চেষ্টা করেন। তবে পেশাগত দায়িত্বের কারণে অনেক সময় তা সম্ভব হয় না, যা তার জন্য বেদনাদায়ক। স্থানীয়দের মতে, এই মেলা শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করারও এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ইতোমধ্যে বিহার প্রাঙ্গণে গড়ে উঠছে কারুশিল্প, হস্তশিল্প, প্রসাধনী, মিষ্টান্ন ও মৌসুমি ফলের নানা দোকান। অতীতে মাসব্যাপী চলা এ মেলা বর্তমানে সপ্তাহব্যাপী আয়োজিত হলেও এর ঐতিহ্য ও আবেদন অটুট রয়েছে। সর্বোপরি, মহামুনি মেলা বৌদ্ধ, হিন্দু, মুসলিমসহ সব সম্প্রদায়ের অংশগ্রহণে এক অসাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে রাউজানের সুলতানপুর ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরে ক্ষেত্রপাল মেলা, ডাবুয়া ইউনিয়নের হিংগলায় নিশি মাতবেরর মেলা, পশ্চিম গুজরা ইউনিয়নের পারিয়াল পাড়ায় ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ক্ষেত্রপাল মেলার আয়োজন করা হয়েছে । গত ৯ এপ্রিল থেকে ১০দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেন রাউজান কলেজ মাঠে ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কর্ণফুলী নদীতে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকা ডুবে নববধূ নিখোঁজ

সড়কে গাছ সরাতে গিয়ে আরেকটির চাপায় সিএনজি চালকের মৃত্যু

‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলির ঘটনায় আটক ১৩

টেগ্গড রাউজানে মহামুনি মেলায় পাহাড়ী বাঙ্গালীদের পদচারণায় মুখরিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ইরান ইস্যুতে এবার পোপ লিও’র ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
পরবর্তী সংবাদ বৈশাখী আয়োজনে নিরাপত্তা ঝুঁকি নেই, সাদা পোশাকে থাকবে পর্যাপ্ত ফোর্স: র‍্যাব ডিজি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: সততা, দেশপ্রেম ও বাংলাদেশি জাতীয়তাবাদের অমলিন প্রতীক
লিড ৩ মে ৩০, ২০২৬
১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ
অন্যান্য মে ৩০, ২০২৬
দেশে পৌঁছেছে ৪১৯ হজযাত্রী নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট
লিড ৩ ধর্ম ও জীবন মে ৩০, ২০২৬
ষড়যন্ত্র চলছে, ঠেকাতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে
আমাদের চট্টগ্রাম মে ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?