By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | সকাল ১০:৪৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নববর্ষে চেরাগীর ফুলের বাজারে ব্যস্ততা, ভালো বিক্রির আশা ব্যবসায়ীদের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > নববর্ষে চেরাগীর ফুলের বাজারে ব্যস্ততা, ভালো বিক্রির আশা ব্যবসায়ীদের
আমাদের চট্টগ্রামঅর্থ-বাণিজ্যজনপথ

নববর্ষে চেরাগীর ফুলের বাজারে ব্যস্ততা, ভালো বিক্রির আশা ব্যবসায়ীদের

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/১৪ at ৯:০৭ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মির্জা ইমতিয়াজ শাওন, প্রিয় চট্টগ্রাম: নতুন বছরের আগমনের ঠিক প্রাক্কালে চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকা রূপ নিয়েছে রঙিন ফুলের এক প্রাণবন্ত উৎসবে। গাঁদা, গোলাপ ও রজনীগন্ধার সৌরভে ভরে ওঠা এই বাজারে প্রকৃতি ও মানুষের আনন্দ যেন একসঙ্গে মিলেমিশে গেছে। পহেলা বৈশাখকে ঘিরে ফুলের এই বাজারে এখন শুধু বাণিজ্য নয়, মিশে আছে উৎসবের আবেগ আর জীবিকার সংগ্রাম।

পহেলা বৈশাখ। বাংলা সনের প্রথম দিনকে বরণ করে নিতে চট্টগ্রামজুড়ে এরি মাঝে চলছে নানা আয়োজন। বাঙালি সংস্কৃতি ও উৎসবের আবহে মুখর নগরী। ডিসি হিল ও সিআরবির পাশাপাশি চেরাগী পাহাড়ও এখন বর্ষবরণের অন্যতম কেন্দ্রবিন্দু।

নববর্ষের আগের দিন থেকেই চেরাগী পাহাড়ের ফুল ব্যবসায়ীরা বাড়তি বিক্রির আশায় ব্যস্ত সময় পার করছেন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকেই দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে দেখা যায়। বিক্রেতারা আগেভাগেই বাড়তি চাহিদা মোকাবিলায় দোকানে বেশি পরিমাণ ফুল সাজিয়ে রাখেন।

বিকেলে মোমিন রোড এলাকার ফুলের দোকানগুলোতে দেখা যায় কর্মব্যস্ত পরিবেশ। ব্যবসায়ীরা জানান, পহেলা বৈশাখ ও বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বিপুল মানুষের সমাগম ঘটে, ফলে ফুলের বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। চেরাগী ফুলের বাজারে বর্তমানে দেশি গোলাপ ২০ থেকে ৩০ টাকা, চায়না গোলাপ ৮০ থেকে ১০০ টাকা, রজনীগন্ধা ১৫ থেকে ২০ টাকা, গাঁদা ফুলের মালা ৬০ থেকে ৮০ টাকা এবং ফুলের বেড়ি ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ফুল বিক্রেতা সুমন সেন বলেন, “প্রতি বছর পহেলা বৈশাখে বিক্রি বাড়ে। এবারও বেশি ফুল মজুত করেছি, ভালো বিক্রির আশা করছি।”

আরেক বিক্রেতা হাসান বলেন, “বছরের বিশেষ দিনগুলোর মধ্যে পহেলা বৈশাখ অন্যতম। এই দিনে ফুলের চাহিদা অনেক বেড়ে যায়।”

ফুল কিনতে আসা ক্রেতা নারগিস বলেন, “বছরের প্রথম দিনে পরিবারের জন্য ফুল কিনেছি, সবাই খুশি হয়।”

এদিকে ডিসি হিল, চেরাগী পাহাড় ও সিআরবি এলাকায় উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

চট্টগ্রামের ফুলের বাজার মূলত চেরাগী পাহাড়কেন্দ্রিক। এখানে প্রায় ২৫টি বড় ডিপো রয়েছে। এছাড়া আগ্রাবাদ, চকবাজার, জিইসি ও বহদ্দারহাটসহ নগরীর ৭০ু৭৫টি দোকানেও উৎসবকালে ক্রেতার চাপ বাড়ে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, এ বিশেষ সময়কে সামনে রেখে প্রায় ৫ কোটি টাকার ফুল মজুত করা হয়েছে। অধিকাংশ ফুল এসেছে যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও রংপুর থেকে, পাশাপাশি স্থানীয়ভাবে চকরিয়া থেকেও সরবরাহ আসে।

চট্টগ্রাম ফুল ব্যবসায়ী ও চাষি বহুমুখী সমবায় সমিতির সূত্রে জানা যায়, আগে থাইল্যান্ড থেকে ফুল আমদানি হলেও বর্তমানে তা বন্ধ। ভারত ও চীন থেকে আমদানিতে খরচ বাড়লেও দেশি ফুলের মান ভালো হওয়ায় বাজার স্থিতিশীল রয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, এবারের বিক্রি গত বছরের তুলনায় বেশি হবে এবং এ বিক্রির জোয়ার আরও কয়েক দিন অব্যাহত থাকবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবির পরিচ্ছন্নতা অভিযান

‘নবাব সিরাজ-উদ-দ্দৌল্লার হত্যার মধ্যদিয়ে বাংলার স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল’

স্বৈরাচারী অপপ্রচার শিষ্টাচার বহির্ভূত ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের যৌথ প্রতিবাদ মিছিল

টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪

টেগ্গড নববর্ষে চেরাগীর ফুলের বাজারে ব্যস্ততা, ভালো বিক্রির আশা ব্যবসায়ীদের

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ জমির বিরোধের জেরে কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা
পরবর্তী সংবাদ মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন, ২ শ্যালো মেশিন ও ৩ হাজার ফিট পাইপ বিনষ্ট
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ডিআর কঙ্গোকে ১-০ গোল হারিয়ে নকআউটে কলম্বিয়া
খেলা জুন ২৪, ২০২৬
মদ্রিচের ২০০তম ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া
খেলা জুন ২৪, ২০২৬
রোনালদোর ইতিহাসগড়া রাতে উজবেকিস্তানকে উড়িয়ে গ্রুপশীর্ষে পর্তুগাল
খেলা জুন ২৪, ২০২৬
নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?