শফিউল আলম, রাউজান: রাউজানে ঢাক-ঢোল, তবলা আর বাঁশির সুরে সুরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাউজান সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য বৈশাখী র্যালী বের করা হয়৷ র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠের অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। পরে রাউজান সরকারি কলেজ প্রাক্তন ছাত্র পরিষদ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আব্বাছ। প্রধান বক্তা ছিলেন রাউজান সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জহুরুল আলম জীবন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মো. তৌহিদুল আলম, শওকত উদ্দিন ইবনে হোসেন, মো. জহিরুল ইসলাম। বিএনপি নেতা শহীদ চৌধুরীর সঞ্চালনায় অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন, যুবদল নেতা মুহাম্মদ রেওয়াজ, নুরুল আজিম চৌধুরী, প্রদীপ কুমার বড়ুয়া, নার্গিস আকতার। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সাংবাদিক সরোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আরফাত হোসাইন। বক্তারা বলেন পহেলা বৈশাখের এই আয়োজন কেবল উৎসব নয়, বরং এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের একটি পরিচয় হোক, সেটি হচ্ছে আমরা সবাই বাঙালি৷ সব ভেদাভেদ ভুলে নতুন বছরে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে। এসময় উপস্থিত ছিলেন মো. নাছির, মো. হোসেন, মো. ফোরকান, দেলোয়ার খাঁন, আরিফ চৌধুরী, ইয়াকুব উদ্দীন আরিফ, ফাহিম। এছাড়া রাউজান সরকারি কলেজ, রাউজান আর.আর এ. সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়, সুলতানপুর উচ্চ বিদ্যালয়, রাউজান ইংলিশ স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ১০ দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলায় নাগরদোলা, মাটির পুতুল, খৈ-মুড়ি আর বাতসার মিষ্টি গন্ধে মৌ মৌ করছিল মেলা প্রাঙ্গণ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সংগীতের পাশাপাশি কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা।


