By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | দুপুর ১:০০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আজ সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > আজ সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা
জনপথজাতীয়বাংলাদেশলিডশিক্ষা

আজ সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/১৫ at ৯:৫৮ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

প্রায় দেড় যুগ পরসারা দেশে বুধবার (১৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রথম দিনে অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু যা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে পরীক্ষার রুটিন ও নীতিমালা প্রকাশ করেছে। রুটিন অনুযায়ী ১৫ এপ্রিল বাংলা, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা নেয়া হবে।

তবে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় আলাদা সময়সূচি রাখা হয়েছে। সেখানে ১৭ এপ্রিল প্রাথমিক গণিত দিয়ে পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের পরীক্ষা ১০০ নম্বরে হবে এবং সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট। এছাড়া প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এই দুই বিষয়ের পরীক্ষা ৫০+৫০ মিলিয়ে মোট ১০০ নম্বরে হবে। এ ক্ষেত্রেও সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন। বৃত্তি পেতে হলে প্রতিটি বিষয়ে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য ১০টি বিশেষ নির্দেশনা এবং পরীক্ষা চলাকালীন আচরণবিধি কেমন হবে তা নির্ধারণ করে দেয়া হয়েছে।

নির্দেশনা গুলো হলো—
১.পরীক্ষার্থীকে প্রবেশপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
২.পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো অননুমোদিত কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।
৩. উত্তরপত্রের কভার পৃষ্ঠার (ওএমআর) নির্ধারিত স্থানে নাম, বিষয় কোড ও রোল নম্বর ছাড়া অন্য কোনো কিছু লেখা যাবে না।
৪. উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে। অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
৫. উত্তরপত্রের ভেতর বা বাইরে পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয়/আপত্তিকর কোনো কিছু লেখা যাবে না।
৬. খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেয়া হবে না। প্রদত্ত উত্তরপত্রে খসড়ার কাজ করতে হবে এবং তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে।
৭. প্রদত্ত উত্তরপত্র ছাড়া টেবিল, স্কেল, নিজ দেহ বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না।
৮. প্রশ্নপত্র বিতরণের পর এক ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না।
৯. পরীক্ষা শেষ হওয়ার পর কর্তব্যরত ইনভিজিলেটরের কাছে উত্তরপত্র জমা দিয়ে পরীক্ষার হল ত্যাগ করতে হবে।
১০. এ ছাড়া কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত নিয়মাবলি অনুসরণ করতে হবে।
প্রসঙ্গত বাংলাদেশে সর্বশেষ পূর্ণাঙ্গ প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়েছিল ২০০৮ সালে। ২০০৯ সাল থেকে ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ (পিইসি) পরীক্ষা শুরু হওয়ায় আলাদা করে এই পরীক্ষাটি বন্ধ হয়ে যায়। মাঝে ২০২২ সালে পরীক্ষামূলকভাবে একবার এই পরীক্ষা নেয়া হলেও পরবর্তী বছরগুলোতে তা আবার স্থগিত ছিল।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুজিব রাহমান সংবর্ধিত

জব্বারের বলিখেলা ঘিরে নিরাপত্তায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের সিএমপি’র আহ্বান

লামার মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

পটিয়ায় হাম ও রুবেলা প্রতিরোধে ৪৫ হাজার শিশুকে এমআর ভ্যাকসিন দেওয়া হবে

টেগ্গড আজ সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কাপ্তাইয়ে নববর্ষে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলায় দর্শকদের উপচে পড়া ভিড়
পরবর্তী সংবাদ দীর্ঘ ৯ বছর পর সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পটিয়াকে জেলায় উন্নীত করার প্রস্তাব এমপি এনামের
রাজনীতি আমাদের চট্টগ্রাম এপ্রিল ১৭, ২০২৬
প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের সংকট নিরসনে কাজ শুরু করেছেন
বান্দরবান এপ্রিল ১৭, ২০২৬
রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
শিক্ষা এপ্রিল ১৭, ২০২৬
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের জাতীয় সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি
প্রতিষ্ঠান ও সংগঠন এপ্রিল ১৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?