সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: চলতি সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ঈদগাঁও উপজেলা ছাত্রশিবির।
মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দিনের পরীক্ষা শেষে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসাসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ কর্মসূচি গ্রহন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিবিরের সভাপতি মোঃ আব্দুল্লাহ। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানান এবং সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করার তাগিদ দেন।
সংগঠনের নেতাকর্মীরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা ও পরীক্ষার সময় প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পরীক্ষার্থীরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


