শফিউল আলম, রাউজান: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৬ মে চট্টগ্রাম নগরীর বহাদ্দার হাটস্থ আর বি কমিনিউটি সেন্টারে সংগঠনের জাতীয় সম্মেলন সফল করতে উপস্থিত সকল কর্মকতা সদস্যরা তাদের মতামত দেয়।
১৯ এপ্রিল (রবিবার) বিকাল ৪ টার সময়ে চট্টগ্রাম নগরীর গাউসিয়া হক ভান্ডারী শাহান শাহ খানকার হল রুমে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ-এর স সভাপতি জনাব আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় পর্ষদ সদস্য মোহাম্মদ আলমগীর ও দিদারুল আলমের যৌথ সঞ্চলনায় অনুষ্টিত ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদ সহ-সভাপতি জনাব এ ওয়াই এম ডি জাফর,সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ,সাংগঠনিক সম্পাদক জনাব কাজী মোঃ ইউসুফ,কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল,সাহেদ আলী চৌধুরী, এস এম মোর্শেদূল আমিন,মোহাম্মদ হারেছ, শফিউল আজম জাকের হোসেন মাস্ট্রার, নিজাম,এম মকসুদুর রহমান হাসনু এইচ এম জসিম উদ্দীন (জিকো),,মোহাম্মদ আলী,ইউসুফ আলী, সাংবাদিক শফিউল আলম,জয়নান আবদিন, এসম এম মহিব উল্ল্রাহ, গোলাম কাদের, মোঃ হারেস, তাজ মোহাম্মদ মিয়া মেম্বার, আমির খসরু চৌধুরী, আবুল হাশেম, ফজলুল হক, মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল,মোঃ আশরাফুজ্জামান,এইচ এম আলী আবরাহা দুলাল,আশরাফ সিদ্দিকী,মোহাম্মদ আজম,মোহাম্মদ নাসির উদ্দীন, মোহাম্মদ আলী, আশরফ সিদ্দিকি, আশরাফ, অীাবু তাহের, আজিজ ভান্ডারী প্রমুখ।
সভায় এৈমাসিক প্রতিবেদন পাঠ করা হয় এবং বিগত সভার সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে অনুমোধন করা হয়। সভায় আগামী ১৬ মে, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর “কেন্দ্রীয় সম্মেলন উদযাপনের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাপক আয়োজনের মাধ্যমে এই কেন্দ্রীয় সম্মেলন কর্মসূচি পালনের বিষয়ে সকলে মতামত প্রদান করেন। এছাড়াও সাংগঠনিক সেল,প্রচার ও মিডিয়া সেল, অর্থ ও হিসাব সেল,তাত্ত্বিক সেল সহ বিভিন্ন সেলের দায়িত্বশীল সম্মানিত সদস্যগণ তাদের স্ব স্ব সেলের সুবিধা-অসুবিধা ও ভবিষ্যত কর্মপন্থা তুলে ধরেন। মিলাদ,কিয়াম শেষে সভায় দেশ-জাতি উম্মাহ ও বিশ্বমানবতার মুক্তি কামনা করে আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ করা হয়। মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় পর্ষদ সদস্য জনাব মাওলানা হাবিবুল হোসাইন।


