By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | বিকাল ৫:৩২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ শান্ত-লিটনের অনবদ্য ব্যাটিংয়ে ২৬৫ রানে থামল বাংলাদেশ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > শান্ত-লিটনের অনবদ্য ব্যাটিংয়ে ২৬৫ রানে থামল বাংলাদেশ
আমাদের চট্টগ্রামখেলাজনপথ

শান্ত-লিটনের অনবদ্য ব্যাটিংয়ে ২৬৫ রানে থামল বাংলাদেশ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/২৩ at ৪:০৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

বল হাতে রুদ্রমূর্তি উইল ও’রুর্কি। প্রথম ১৩ বলেই বিদায় দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের। ওয়ান ডাউনে নামা সৌম্য সরকারও ও’রুর্কির শিকার। মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা। এখান থেকেই লড়াইয়ের শুরু নাজমুল হোসেন শান্ত-লিটন দাসের। ব্যাট হাতে ফিরিয়ে আনলেন ৯ বছর আগে কার্ডিফের স্মৃতি। শান্ত-লিটনের ওপর যেন ভর করেছিল সেদিনের সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ। ১৬০ রানের জুটিতে বাংলাদেশকে দেখালেন পথ। শান্তর সেঞ্চুরি আর লিটনের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ পেল লড়াইয়ের পুঁজি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এদিন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

এদিন বাংলাদেশের ইনিংসের হাইলাইটস মূলত শান্ত-লিটনের ব্যাটিং। তার আগে প্রথম ওভারেই উইকেট হারিয়ে বাজে শুরু করে টাইগাররা। ইনিংসের দ্বিতীয় বলেই উইল ও’রুর্কির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সাইফ হাসান(০)। তৃতীয় ওভারে ফিরে প্রথম বলে বোল্ড করেন আগের ম্যাচের জয়ের নায়ক তানজিদ তামিমকেও। এদিন ৫ বলে মাত্র ১ রান করতে পেরেছেন এই মারকুটে ওপেনার। ৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

ওয়ান ডাউনে নেমে ভালোই খেলছিলেন সৌম্য সরকার। কিন্তু নবম ওভারে ও’রুর্কির শিকার হন তিনিও। ২৬ বলে ৩ চারে ১৮ রান করে আউট হন সৌম্য। প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে ৩ উইকেটে ৩৬ রান তুলতে পারে বাংলাদেশ।

চতুর্থ উইকেট জুটিতে শান্ত-লিটন সাবধানী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন। সিঙ্গেল-ডাবলের ওপর ভরসা করে ইনিংস মেরামতে নজর দেন তারা। লিটনই বেশি সাবধানী ছিলেন। শান্ত বাজে বল পেলে বাউন্ডারি আদায় করে নিচ্ছিলেন।

২৫তম ওভারে এসে শতরান পূর্ণ করে বাংলাদেশ। সেই সঙ্গে অর্ধশতক পূর্ণ হয় শান্তর। ৭০ বলে ৪টি চার ও ১টি ছয়ে অর্ধশতক পূর্ণ করেন এই বাঁহাতি। ধিরে ধিরে হাত খুলতে শুরু করেন লিটনও। ইনিংসের প্রথম ৫৯ বলে কোনো বাউন্ডারিই মারেননি লিটন। লেনক্সকে ৪ মেরে হাত খুলেন তিনি।

শান্ত-লিটনের জুটি স্থায়ী হয় ৩৮ ওভার পর্যন্ত। ৩৯ ওভারের প্রথম বলে লিটনকে বোল্ড করে জুটি ভাঙেন লেনক্স। তার আগে অবশ্য দুজন মিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়েছেন। ১৬০ রানের চেয়ে একমাত্র বড় জুটিটা কার্ডিফের সেই ঐতিহাসিক ম্যাচের। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আর মাহমুদউল্লাহ মিলে গড়েছিলেন ২২৪ রানের জুটি।

আউট হওয়ার আগে লিটন ৯১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৭৬ রান করেন।

শান্ত অবশ্য সেঞ্চুরি করেই মাঠ ছেড়েছেন। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন ১১৪ বলে। এরপর অবশ্য আর বেশিক্ষণ টিকতে পারেননি। লেনক্সের শিকারে পরিণত হওয়ার আগে ১১৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০৫ রান করেন এই বাঁহাতি।

লিটন আর শান্তর বিদায়ের পর বড় স্কোরের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। শেষ ৭ ওভারে তুলতে পেরেছে মাত্র ৪৪ রান। তাওহীদ হৃদয় ২৯ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৮ বলে ২ চারে ২২ রান করে আউট হন।

ও’রুর্কি ৭ ওভারে ৩২ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া লেনক্স ও বেন লিস্টার ২টি করে এবং ডিন ফক্সফোর্ট ১টি উইকেট শিকার করেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রীকে বড় ধরনের ড্রাইভ দিতে হবে: রিজভী

শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না— চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মিরসরাইয়ে ছিনতাইয়ের সময় আটক ৩

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

টেগ্গড শান্ত-লিটনের অনবদ্য ব্যাটিংয়ে ২৬৫ রানে থামল বাংলাদেশ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র
পরবর্তী সংবাদ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রীকে বড় ধরনের ড্রাইভ দিতে হবে: রিজভী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড এপ্রিল ২৩, ২০২৬
শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না— চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ২৩, ২০২৬
মিরসরাইয়ে ছিনতাইয়ের সময় আটক ৩
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৩, ২০২৬
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ স্বাস্থ‍্য এপ্রিল ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?