শফিউল আলম, রাউজান: রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামী টিপু র্যাবের হাতে আটক। গত ৩ মে (রবিবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কুমিল্লার বুড়িচং থানার নিমসার বাজার এলাকা থেকে বাবলু হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী টিপু (৩২) কে গ্রেফতার করে।
র্যাবের হাতে গ্রেফত্রা হওয়া বাবলু হত্যা মামলার পলাতক আসামী টিপু রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের রহমত পাড়্ াএলাকার করিম প্রকাশ চুন্নু ফকিরের পুত্র।
র্যব ৭ এর সহকারী পরিচালক মিডিয়া এ আর এম মোজ্জাফর হোসেন জানান, রাউজানের কাউসার জামান বাবলু হত্যা মামলার পলাতক আসামী টিপুকে কুমিল্লার বুড়িচং থানা এলঅকা থেকে গ্রেফতার করা হয়। হত্যা মামলার আসামী টিপুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাউজান থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।


