মির্জা ইমতিয়াজ শাওন, প্রিয় চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, জঙ্গল সলিমপুরের মানুষ কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই বসবাস করতে পারবেন| এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হতে দেওয়া হবে না| পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে|
শুক্রবার (৮ মে) দুপুরে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শন শেষে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন|
এসময় তিনি স্থানীয়দের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন|
মাসুদ আলম বলেন, “জঙ্গল সলিমপুরে আপনারা ¯^াভাবিকভাবে চলাফেরা করবেন, ঘুরবেন, নিজেদের মতো জীবনযাপন করবেন| আমরা সেই পরিবেশ বজায় রাখতে চাই| এখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে|”
তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার জনগণকে আইনসম্মত সব ধরনের কার্যক্রমে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে| সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে|
পুলিশ সুপার বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে| আপনারা সহযোগিতা করলে কোনো বাপের বেটার ক্ষমতা নাই এখানে কিছু করার|”
তিনি জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে|
পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সমš^য় বাড়িয়ে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তুলতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি|
এলাকার যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক বিষয় দ্রুত পুলিশকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান জেলা পুলিশ সুপার|
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: পুলিশ সুপার মাসুদ আলম
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


